Tuesday , 18 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

গুম কমিশনের মেয়াদ আবারও বাড়লো

প্রতিবেদক
Newsdesk
March 18, 2025 5:24 pm

নিজস্ব প্রতিবেদক :

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে এ সংক্রান্ত কমিশনের মেয়াদ আরও সাড়ে তিন মাস বাড়ানো হয়েছে।

গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিশনের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে। আগের সময়সীমা অনুযায়ী ১৫ মার্চের মধ্যে গুম কমিশনকে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

গুম কমিশনের মেয়াদ ১৫ মার্চ শেষ হওয়ার কথা থাকায় মেয়াদ বৃদ্ধির বিষয়টি গত ১৫ মার্চ থেকে কার্যকর ধরা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

গত ২৭ আগস্ট অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে গত ২৭ আগস্ট পাঁচ সদস্যের গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে।

এই কমিশনের কাছে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে গুমের শিকার ভুক্তভোগী নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শীরা গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানিয়েছেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ১৮ বছর বয়সী অভিনেত্রী কাইলি হটলে

বেনজীরের পাসপোর্ট জালিয়াতি: অধিদপ্তরের ৮ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে ১৬ দফা ঘোষণা

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা : তথ্য উপদেষ্টা

আগামী বছর পদ্মা ব্যারেজের নির্মাণ কাজের উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী

বাসায় ফিরেছেন খালেদা জিয়া

জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

সিসা কারখানার বিষাক্ত ধোঁয়ায় বিপন্ন পরিবেশ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি