Friday , 9 February 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ছুটির দিনে সরব বইমেলা, ছড়াচ্ছে উচ্ছ্বাস

প্রতিবেদক
Newsdesk
February 9, 2024 9:56 pm


নিজস্ব প্রতিবেদক :

চলছে অমর একুশে গ্রন্থমেলা-২০২৪। এ প্রাণের মেলার আজ নবম দিন। ছুটির দিন হওয়ায় বইপ্রেমী পাঠকদের বিপুল উপস্থিতিতে সরব মেলা প্রাঙ্গন। দিনের আলো ফুরোতেই বাড়তে থাকে দর্শনার্থীদের জনসমাগম। এ যেন বইমেলার ফিরে আসা চিরচেনা রূপ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সরেজমিনে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গনে ক্রেতা-দর্শনার্থীদের সরব উপস্থিতি চোখে পড়ে। কেউ বই কিনছেন আবার কেউ দেখছেন। মানুষের ভিড় বেশি হওয়ায় বিক্রিও বেশ ভালো হচ্ছে। এ ভিড়ের অন্যতম কারণ আজ ২য় ধাপে চলছে শিশুদের জন্যে বিশেষ মেলা এবং পুরো মেলার গোছানো আয়োজন।

এ ব্যাপারে মাওলা ব্রাদার্স এর বিক্রয় কর্মী সাজরিন জানান, আজকে ভিড় বেশি থাকায় বিক্রি বেশি হয়েছে। অন্যান্য দিন অনেকে আসেন তবে বই বিক্রি কম হয়। ইতোমধ্যেই অনেক বই বিক্রি হয়েছে।

কথা প্রকাশনীর বিক্র‍য় কর্মী বলেন, এবার বইমেলায় শুধু অনলাইনেই নয়, সরাসরি মেলায় এসে বইমেলায় পাঠকগণ বই কিনছেন। আর আজ বিক্রি অন্যান্য দিনের থেকে বেশি হয়েছে।

মেলায় আসা দর্শনার্থী শাহাদাৎ হোসেন বলেন, বইমেলা আমাদের প্রাণের উৎসব। আমরা প্রতিবছর এখানে প্রাণের টানে চলে আসি। শুক্রবার ছুটির দিন হওয়ায় বই কিনতে এসেছি।

প্রসঙ্গত, এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে বরাদ্দ পেয়েছে ৩৭টি প্যাভিলিয়ন। এবারের গ্রন্থমেলায় বাংলা একাডেমি নতুন ও পুনর্মুদ্রিত ১০০টি বই করছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আন্দোলনে যোগ না দেওয়ায় কারখানায় হামলা, কয়েকটি কারখানায় ছুটি

আবু সাঈদ হত্যা মামলায় ২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

নিখোঁজের দুই দিন পর মিলল ব্যবসায়ীর লাশ

প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি

অগ্নিসংযোগ ও হামলায় উত্তাল থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল

একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: তারেক রাহমান

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সরানো নিয়ে ট্রাইব্যুনালের রায় প্রকাশ

সেন্টমার্টিন নিয়ে সরকারের নীরবতা দাসসুলভ আচরণ: ফখরুল

একনেকে ছয় হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সংবলিত ১০ প্রকল্পের অনুমোদন

অপতথ্য মোকাবিলায় স্বাধীন গণমাধ্যম গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর