বুধবার , ১ নভেম্বর ২০২৩ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জামিন পেলেন আলোচিত সেই পাপিয়া

প্রতিবেদক
aparadh
নভেম্বর ১, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০২০ সালের ৪ আগস্ট দুর্নীতি দমন কমিশন (দুদক) ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে মামলা করে। দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পাপিয়া হোটেল ওয়েস্টিনে প্রায় সাড়ে ৩ কোটি টাকা বিল দিয়ে আলোচনায় এসেছিলেন। ওয়েস্টিনে ১১ জন নিয়ে নিয়মিত থাকতেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পাপিয়ার ৮৮ জোড়া জুতা উদ্ধার করা হয়।

সে বছরের ২২ ফেব্রুয়ারি দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে র‍্যাব। বাকিরা হলেন- পাপিয়ার স্বামী মফিজুর রহমান, সাব্বির খন্দকার ও শেখ তায়্যিবা।

এরপর ২৩ ফেব্রুয়ারি রাজধানীর ইন্দিরা রোডে পাপিয়ার বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ২০ রাউন্ড গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, বেশকিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
একটা ফোনের অপেক্ষায় ছিলাম ৪টা বছর: আসিফ

একটা ফোনের অপেক্ষায় ছিলাম ৪টা বছর: আসিফ

কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ৭ জনেরই বাড়ি দিনাজপুরে

‘আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রভাবশালী দেশের সংসদে বাংলাদেশকে ভুলভাবে তুলে ধরা হয়েছে’

আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না: বিজিবি প্রধান

জামালপুর থেকে চুরি হওয়া ধর্মমন্ত্রীর আইফোন উদ্ধার হলো মালয়েশিয়ায়

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত অর্ধশতাধিক

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী

শেরপুরে কৃষি কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল নেতা

পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত: সড়ক পরিবহনমন্ত্রী

৩২ নম্বরের বাড়ি ৫ আগস্টেই ধূলিসাৎ করা উচিত ছিল: হাসনাত আবদুল্লাহ