বুধবার , ৯ অক্টোবর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জিএম কাদেরসহ জাপা ও ১৪ দলের নেতাদের গ্রেফতার দাবিতে মশাল মিছিল

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৯, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদসহ ১৪ দলীয় জোটের সকল সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মশাল মিছিল করেছে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)।

বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবের সামনে মিছিলপূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশে পিএনপির নেতারা বলেন, গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনা যাদের পরামর্শে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গুম-খুন ও লুটতন্ত্রের পথ বেছে নিয়েছে তাদের বিচার না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না।

বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময়ে জনগণের দাবির বিরুদ্ধে জাতীয় পার্টি, ১৪ দলীয় জোটসহ আওয়ামী লীগ সরকারের শরিক দলের শীর্ষ নেতারা মিটিং করে ছাত্রজনতাকে হত্যার পরামর্শ দেয়। শুধু তাই নয় সরকারের অপকর্মের বিরুদ্ধে আন্দোলনরত জনতাকে আওয়ামী সন্ত্রাসীরা মানুষ পুড়িয়ে বিএনপি’র ঘাড়ে তার দোষ চাপিয়ে সন্ত্রাসী দল আখ্যায়িত করে নিষিদ্ধ করার দুঃসাহসও দেখিয়েছে। এর সাথে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার কুপরামর্শও দিয়েছে।

এ সময় বক্তব্য রাখেন পিএনপির সভাপতি ফিরোজ মোহাম্মদ লিটন, সাংগঠনিক সম্পাদক এম.এ আরিফ, সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক হাজী মো. নুরুন্নবী, সহ প্রচার সম্পাদক মো. দুলাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় নেতা দুলাল হোসেন, মিম মোহাম্মদ বিশাল প্রমুখ। সমাবেশ শেষে জিএম কাদের গংদের বিচারের দাবিতে একটি মশাল মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর গিয়ে শেষ হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

তেলের সবচেয়ে বড় সিন্ডিকেট পালিয়ে গেছে: বাণিজ্য উপদেষ্টা

কোটা আন্দোলন: ঢাকা বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র

দ্বিতীয় দিনের অবরোধ চলছে, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সেনা কর্মকর্তা হত্যা: ২৫ জনের নামে ২ মামলা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের সম্মান জানাবে সরকার

‘নির্বাচন কবে, এটা ঠিক করবে জনগণ’

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়ন জরুরি

সাহসী প্রশ্ন তুলুন, বিভ্রান্তি নয় সত্য সামনে আনুন: সাংবাদিকদের শফিকুল

খালেদা জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা পরীক্ষা করে দেখা হবে: সিইসি

খালেদা জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা পরীক্ষা করে দেখা হবে: সিইসি

ইউজিসির সচিব ফেরদৌস জামানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মন্ত্রণালয়ের

ইউজিসির সচিব ফেরদৌস জামানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মন্ত্রণালয়ের