Sunday , 8 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

টিএসসি মেট্টোরেল স্টেশন ৪ দিন বন্ধ থাকবে

প্রতিবেদক
Newsdesk
December 8, 2024 7:13 pm

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চার দিন মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধ রাখা হবে। বহিরাগত নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, দেশের ল অ্যান্ড অর্ডার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এক সভায় আমি উপস্থিত ছিলাম। সেখানে আমি ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মেট্রোরেলের টিএসসি স্টেশন ৪ দিন বন্ধ রাখার জন্য সুপারিশ করেছি। এসময় যোগাযোগ সচিব মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকে তাৎক্ষণিকভাবে এই ৪ দিন স্টেশনটি বন্ধ রাখতে বলেছেন। এ বিষয়ে শিগগিরই মেট্রোরেলকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।

তিনি বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ৬টি পয়েন্ট চাইলেই বন্ধ করতে পারি। কিন্তু ঠিকই মেট্রো স্টেশন দিয়ে লোকজন চলে আসবে। তাই আমরা মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধের সুপারিশ করলে সেটা গৃহীত হয়।

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

অপরাধের দায় স্বীকার না করে রাজনীতিতে ফিরতে পারবে না আ.লীগ: প্রেস সচিব

এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতা: দুই ব্যাংকের ৪৫৬ কর্মকর্তার শাস্তি

জুলাই হত্যাকাণ্ডে জড়িতরা কীভাবে পালালো, সেটিও বিচারের আওতায় আনার তাগিদ পরিবেশ উপদেষ্টার

সংস্কার-নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চাইলেন জামায়াত আমির

পবিত্র রমজান উপলক্ষে ডিবির অলআউট অ্যাকশন শুরু: রেজাউল করিম

দেশের অর্থনৈতিক উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে: এলজিআরডিমন্ত্রী

কক্সবাজারে বৈঠক থেকে গ্রেপ্তার ১৫ ইউপি সদস্য কারাগারে

আন্তর্জাতিক পর্যায়েও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক পর্যায়েও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: কৃষিমন্ত্রী

আমি নির্দোষ : আদালতে হাজিরা দিয়ে আইভী