Thursday , 27 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে: তাজুল ইসলাম

প্রতিবেদক
Newsdesk
March 27, 2025 3:54 pm

নিজস্ব প্রতিবেদক :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকার্য বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (২৭ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সামনে এমন দাবি করেন তিনি।

জানা গেছে, একের পর এক তথ্য পাচারে বিব্রতকর অবস্থায় পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এ তথ্য পাচারের কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ২২ জন আসামি পালিয়ে যান। গোপন তথ্য কীভাবে ফাঁস হচ্ছে, তা তদন্তে গঠন করা হয়েছে কমিটিও।

ট্রাইব্যুনালের তথ্য ফাঁস ও গ্রেপ্তারের আগে আসামিদের পালানোর এ কথা স্বীকার করে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, বিচার বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। ট্রাইব্যুনালের সঙ্গে জড়িত বা প্রসিকিউশনের কেউ যদি তথ্য ফাঁসে জড়িত থাকেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় জুলাই গণহত্যার দ্বিতীয় মামলা হিসেবে চানখারপুলের হত্যা মামলায় তদন্ত শেষ হয়েছে জানিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৭ জনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তদন্ত শেষ হয়েছে। মামলায় আসামির সংখ্যা আট জন। এরইমধ্যে খসড়া প্রতিবেদন হাতে পেয়েছি।

এদিকে শেখ হাসিনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির তদন্ত প্রতিবেদন ঈদের পর ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলেও জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। একইসঙ্গে ২৮ এপ্রিলের মধ্যে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার তদন্ত প্রতিবেদন চেয়েছেন ট্রাইব্যুনাল।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ঈদের আগে বেতন-বোনাস না হলে শ্রম মন্ত্রণালয় ঘেরাওয়ের হুমকি

আগের চেয়ে স্বচ্ছ নির্বাচন হবে, মার্কিন রাষ্ট্রদূতকে সিইসি

আগের চেয়ে স্বচ্ছ নির্বাচন হবে, মার্কিন রাষ্ট্রদূতকে সিইসি

আলোচিত ‘ক্যাসিনো ব্রাদার্স’ এনু-রূপনের ৭ বছরের কারাদণ্ড

হাদির হত্যাকারী দেশের বাইরে চলে গেছে, এমন তথ্য নেই: পুলিশ

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব

গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : মির্জা ফখরুল

সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো পুড়ে গেছে: রিজভী

আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

চাঁদাবাজির দুই মামলায় কামরুল ইসলামের ৪ দিনের রিমান্ড