Tuesday , 16 July 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঢাকা কলেজ এলাকায় আহত যুবকের ঢামেকে মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
July 16, 2024 7:43 pm

ঢামেক প্রতিবেদক :

ঢাকা কলেজ এলাকায় আহত অজ্ঞাতনামা এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর মাথায় জখম ছিল।

চিকিৎসকের বরাতে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ময়ননাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।

এদিকে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী আকাশ জানায়, ঢাকা কলেজের বিপরীত পাশে সিএনজি পাম্পের সামনে কয়েকজন ধরাধরি করে ওই যুবককে নিয়ে আসছিল। তখন একটি রিকশায় করে তাঁকে হাসপাতালে আনা হয়।

সর্বশেষ - জেলার খবর