বৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দূষণ রোধে কার্যকর পদক্ষেপের নির্দেশ পরিবেশ উপদেষ্টার

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৯, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

দূষণ রোধে কার্যকর পদক্ষেপের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জুলাই পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্দেশ দেন।

উপদেষ্টা সভায় নদী দূষণ, শব্দ দূষণ, প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা সৃষ্টিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা দেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, প্লাস্টিকের ব্যানার ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাহাজ ভাঙা পরিদর্শনে যথাযথভাবে প্রতিবেদন দিতে হবে। এছাড়াও, তিনি বন অধিদপ্তরের প্রধানকে বন্যপ্রাণী সংরক্ষণ, সাফারি পার্কের আধুনিক ব্যবস্থাপনা এবং ইউক্যালিপটাসের পরিবর্তে দেশজ গাছ লাগানোর পরামর্শ দেন।

তিনি বলেন, ভবিষ্যতে মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোকে পরিবেশবান্ধব ভবন নির্মাণ করতে হবে। ভবনের ডিজাইন এমনভাবে করতে হবে যাতে দিনের বেলায় বৈদ্যুতিক বাতি ছাড়াই সূর্যের আলোতে কাজ করা যায়। ভবনে পর্যাপ্ত পরিমাণে বাতাস প্রবেশের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া, ব্লক ইটসহ পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী ব্যবহার করতে হবে।

এর আগে, সকালে পরিবেশ উপদেষ্টা পরিবেশ অধিদপ্তরে ৪১তম বিসিএসে যোগদান করা কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ ব্যবসায়ী-অর্থনীতিবিদদের

স্ত্রীসহ ঢাকা ওয়াসার সাবেক এমডি আবদুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বেনজীরের সাভানা পার্কের নিয়ন্ত্রণ নিল জেলা প্রশাসন

চেয়ার খালি থাকে না, পদত্যাগের কথা না বলে নির্বাচন দিন: ফারুক

চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকাণ্ড করলে দলমত নির্বিশেষে আইনি ব্যবস্থা নিতে হবে: আইজিপি

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে, প্রজ্ঞাপন জারি

চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : রাষ্ট্রদূত

খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি আলালের

সাবেক এমপি একরামের অস্ত্র-গুলি উদ্ধার

ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল