বৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পাপিয়ার জামিন স্থগিত চেয়েছে দুদক

প্রতিবেদক
aparadh
নভেম্বর ২, ২০২৩ ১২:৩৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আপিল বিভাগে এ আবেদন করা হয়েছে বলে বৃহস্পতিবার (২ নভেম্বর) জানিয়েছেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান। আবেদনটি চেম্বার আদালতে শুনানি হতে পারে।

এর আগে বুধবার (১ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ রুল দিয়ে পাপিয়াকে ছয় মাসের জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রবিউল আলম বুদু ও আইনজীবী মোহাম্মদ হোসেন। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

বুধবার খুরশীদ আলম খান জানিয়েছিলেন, মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যা‌য়ে রয়েছে। দীর্ঘদিন কারাগারে আছেন এমন যুক্তিতে তারা জামিন চেয়েছেন। আদালত তাকে ছয় মাসের জামিন দিয়ে রুল জারি করেছেন।

রবিউল আলম বুদু বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন মামলায় তিনি আগে জামিন পেয়েছেন। এখন এ মামলায় জামিন পাওয়ায় তার জামিনে আপাতত মুক্তিতে আর কোনো বাধা নেই।

২০২০ সালের ৪ আগস্ট দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মো. মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে ৫ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৭১৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করে তাদের দখলে রাখায় চার্জশিট অনুমোদন দেয় দুদক । এর বিচারও শুরু হয়েছে।

২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মার্চেই হাসিনার বিরুদ্ধে বিশেষ মামলার প্রতিবেদন: চিফ প্রসিকিউটর

এস আলম ও তার পরিবারের ১২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী

সরকারি চাকরিতে কোটা পাচ্ছেন না ‘জুলাই যোদ্ধারা’: উপদেষ্টা

১ লাখ ডলারসহ শাহজালালে দুই মার্কিন নাগরিক আটক

লুট হওয়া ১১১ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫১

চাল–ডালের মতো মাছ-মাংসও ন্যায্যমূল্যে বিক্রি হবে: প্রাণিসম্পদমন্ত্রী

তেল-গ্যাস রক্ষা কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ আর নেই

বাজার সিন্ডিকেটকে ডেভিল হান্টের আওয়তায় আনার দাবি এবি পার্টির

বিবিসি বাংলার সমালোচনার পর ক্ষমা চাইলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব