Sunday , 25 August 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

পুলিশে দুর্নীতি-শৃঙ্খলা ভঙ্গে কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
August 25, 2024 8:55 pm

নিজস্ব প্রতিবেদক :

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ পুলিশ বাহিনীতে দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। যেভাবেই হোক দুর্নীতি রোধ করতে হবে।

রোববার (২৫ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি এসব কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের গ্রহণযোগ্য সংস্কার করা প্রয়োজন, যার মাধ্যমে পুলিশিংয়ের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। পুলিশকে তাদের কাজের মাধ্যমে জনবান্ধব হতে হবে।

শৃঙ্খলার ক্ষেত্রে গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খলা বাহিনী। এখানে শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।

এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বাংলাদেশ পুলিশের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীকে ফোর্স থেকে সার্ভিসে পরিণত করার উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছলে এক সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

সর্বশেষ - রাজনীতি