Thursday , 11 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট

প্রতিবেদক
Newsdesk
January 11, 2024 1:42 pm


নিজস্ব প্রতিবেদক :

টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

আজ বৃহস্পতিবার পাঠানো এক অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, ‘চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিগত ৪৯ বছরে দুই দেশ সবসময় পরস্পরকে সম্মান করেছে। দুই দেশ একে অপরের সঙ্গে সমতার সঙ্গে চলেছে।’

শি চিনপিং বলেন, ‘চীন ও বাংলাদেশ একে অপরের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে। দুই দেশ যৌথভাবে প্রতিটি দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনের কাজ করে, যা দুই জনগণের জন্য বাস্তব সুবিধা নিয়ে আসে। তিনি আশা করেন, গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছিলেন তা বাস্তবায়নের জন্য চীন ও বাংলাদেশ যৌথ প্রচেষ্টা চালাবে।’

চীন তার উচ্চ মানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতার মাধ্যমে সহযোগিতার কৌশলগত অংশীদারিকে নতুন উচ্চতায় উন্নীত করতে চায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে আরাকান আর্মির পোষাকসহ আটক ৩

বিএনপি জনগণকে সরকার পতনের উসকানি দিচ্ছে: ওবায়দুল কাদের

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ‘ভিত্তিহীন’: প্রেস সচিব

জয়পুরহাটে বিচারকের বাসায় ঢুকে হত্যার হুমকি, স্বর্ণালঙ্কার চুরি, থানায় মামলা

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

প্রতিটি জেলায় বার্ন ইউনিট করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

আ.লীগ ভুল স্বীকার না করলে জনগণ ক্ষমা করবে না: শফিকুল আলম

‘আদালত বা সরকার নয়, আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ’

কক্সবাজারে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ হারাল ৩ জন

ইসকন নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা