Tuesday , 14 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের ঘটনায় যা বললেন মাদারীপুরের পুলিশ সুপার

প্রতিবেদক
Newsdesk
July 14, 2026 9:22 pm

অপরাধচিত্র প্রতিনিধি (মাদারীপুর) : বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে দাবি করেছেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, সামনের গাড়ির চাকায় লেগে সড়কে থাকা ইটের টুকরা পেছনের নিরাপত্তাকর্মীর গাড়িতে এসে পড়ে। ১৪ জুলাই মঙ্গলবার বিকেল ৫টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশ সুপার।
পুলিশ সুপার বলেন, ঘটনার অনুসন্ধান, এলাকা পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার (১৩ জুলাই) সকালে সড়কপথে গাড়িবহর নিয়ে বরিশালের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। বহরটি ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় এলে একটি ইটের টুকরা প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটি জিপ গাড়িতে এসে পড়ে। পরে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওর সূত্র ধরে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট বা পাথর নিক্ষেপ করা হয়েছে বলে উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়। পরে প্রশাসনের নজরে এলে বিষয়টি নিয়ে গভীর তদন্ত ও অনুসন্ধান শুরু করে পুলিশ, র‍্যাব, সিআইডিসহ সরকারের বিভিন্ন দপ্তরের গোয়েন্দা সংস্থা। ঘটনাস্থলে গিয়ে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ইটের টুকরা নিক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সড়কে থাকা ইটের টুকরা সামনের গাড়ির চাকায় লেগে পেছনের গাড়িতে এসে পড়ে বলে জানা যায়।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান আরও বলেন, ইটের টুকরা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে সন্দেহ করা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা ওই ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, অভিযুক্ত যুবক ঘটনার পুরোটা সময় তাঁর ব্যবহৃত মোবাইল দিয়ে সড়কের যানবাহনের ভিডিও ধারণ করছিলেন। প্রধানমন্ত্রী আসা ও তারপরেও একটানা ভিডিও করেছেন তিনি। তাঁকেও কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। মূলত সড়কে থাকা ইটের টুকরা ছিটকে এসে পড়েছে। এটি কেউ নিক্ষেপ করেনি। এই ঘটনায় রাজৈর থানায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। এরপরও বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ঈদের আগে ডাকসু নির্বাচনের তফসিল চান শিক্ষার্থীরা

বৃহস্পতিবার খুলবে সাভার-আশুলিয়ার বন্ধ কারখানা : বিজিএমইএ

বিএনপির মধ্যে ফ্যাসিস্টদের ছায়া িদেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হলেন ফয়েজ আহম্মদ

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী জনসংযোগ শুরু ৬ জানুয়ারি

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন খোকন মিয়া

সংবিধান অনুযায়ী হবে প্রেসিডেন্ট নির্বাচন : মির্জা ফখরুল

ভোটকেন্দ্র প্রস্তুতিতে ৯৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ

বিশ্বে প্রথমবার নাইট্রোজেন গ্যাস প্রয়োগে মৃত্যুদণ্ড কার্যকর

‘তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রোপাগান্ডার অংশ’