Monday , 19 February 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বাড়ির ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
February 19, 2024 3:47 pm


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর শাহজাহানপুরে একটি বাড়ির ছাদ থেকে পড়ে আনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। জানা গেছে, ওই ভবনে ডিবির এক সহকারী কমিশনারের বাসায় ১৬ মাস ধরে গৃহকর্মীর কাজ করতেন তিনি।

সোমবার বেলা ১১টার দিকে খবর পেয়ে শাহজাহানপুর থানা পুলিশ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে বেলা ১টার দিকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আনোয়ারার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মৌহার্দ গ্রামে। পিতার নাম মৃত কমল মিয়া। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তার।

হাসপাতালে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজিত কুমার সাহা জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিনি খবর পান, ভবনের ছাদ থেকে পড়ে গেছেন এক গৃহকর্মী। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, শাহজাহানপুর থানাধীন মালিবাগ পকেট গেইট ১৭৭/১৭৮ নম্বর মাধবীলতা ভবনে ডিবির মিরপুর বিভাগের সহকারী কমিশনার তরিকুল ইসলামের বাসায় কাজ করতেন। ছাদের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, তিনি ছাদের কার্নিশ দিয়ে একা একা হাটছিলেন তিনি। সেই ভবনের ছাদ থেকে নিচে পড়ে গেছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

১৫৭ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৪১৮ টহল দল মোতায়েন

বিসিবিতে আলোচিত বোর্ড সভার উত্তাপ

বিসিবিতে আলোচিত বোর্ড সভার উত্তাপ

নারী বন্দির পলায়ন : কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত

জুলাই-অক্টোবরে রাজস্ব আদায় বেড়েছে ১৫.৫৪ শতাংশ

শহীদ আবু সাঈদের পরিবারের জন্য ইফতার পাঠালেন তারেক রহমান

দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে হলে মেরামত প্রয়োজন: তারেক রহমান

আগস্টকেন্দ্রিক কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন: ৬ জেলার ক্রেতাদের উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর

আজিমপুর-গুলিস্তানে বাস পোড়ানোর ভিডিও পুরানো: ডিএমপি

রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী