Monday , 3 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ: নেতৃত্বে যারা

প্রতিবেদক
Newsdesk
August 3, 2026 9:49 pm

অপরাধচিত্র প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং জুলাই গণ-অভ্যুত্থানের প্রেরণাকে সামনে রেখে ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে।

৩ আগস্ট সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সর্দার আমিরুল ইসলাম সাগরের সভাপতিত্বে ৩৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। নতুন গঠিত এই কমিটিতে মুহাম্মদ উল্লাহ মধুকে সম্পাদক এবং ইকবাল হোসেইন সাম্য শাহকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন মুখপাত্র ইকবাল হোসেইন সাম্য শাহ। স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় সদস্য ক্যাপ্টেন রিদওয়ান সিকদার।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা দেশে নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ওপর জোর দেন।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশের সম্ভাবনার কেন্দ্রবিন্দু তারুণ্য। দেশের মানুষ এখনো তরুণদের দিকেই আশার চোখ নিয়ে তাকিয়ে আছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দেশের রাজনৈতিক সংকটের কথা উল্লেখ করে বলেন, ‘রাজনীতিতে এখনো বিদেশি শক্তির প্রভাব ও হস্তক্ষেপের আশঙ্কা বিদ্যমান। এ পরিস্থিতি মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তুলে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।’
ক্ষমতা উপভোগের বিষয় নয় উল্লেখ করে গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে। ক্ষমতা হচ্ছে জনগণের সেবা এবং তাদের প্রত্যাশা পূরণের মাধ্যম।’
রাজনীতি থেকে বিদ্বেষ ও গালাগাল দূর করার আহ্বান জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘নেতিবাচক রাজনীতির চর্চা তরুণদের বিপথগামী করছে।

সর্বশেষ - রাজনীতি