মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৩, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর শেরেবাংলানগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হয়েছেন জামায়াত নেতা আনোয়ারুল্লাহ (৬৫)। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বাসার গ্রিল কেটে দুই যুবক ভেতরে ঢুকে গলাটিপে তাকে খুন করে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আনোয়ার উল্লাহর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার লক্ষণপুর গ্রামে। তিনি শেরবাংলা থানার ২৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সহসভাপতি ছিলেন।

পরিবারের দাবি, এটি নিছক চুরি নয় বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ জানায়, এটি চুরি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা তদন্তে উঠে আসবে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে বারান্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে দুজন ব্যক্তি চিকিৎসক আনোয়ারুল্লাহর বাসায় প্রবেশ করেন। প্রায় দুই ঘণ্টা পর তাদের বের হতে দেখা যায়।

যে গ্রিল কেটে তারা প্রবেশ করেছে, সেটিই ছিল মূল প্রবেশপথ। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তারা প্রায় দুই ঘণ্টারও বেশি সময় বাসার ভেতরে অবস্থান করে।

ডিএমপির ডিসি (মিডিয়া) তালেবুর রহমান বলেন, এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ছাড়া ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছে, শেরেবাংলানগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সম্মানিত সহসভাপতি মো. আনোয়ার উল্লাহকে (৬৫) হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে তার পশ্চিম রাজাবাজারস্থ নিজ বাসায় কিছু দুর্বৃত্ত প্রবেশ করে হত্যা করেছে। দ্রুততম সময়ের মাঝে তার হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ন্যায়, সত্য ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত বলিষ্ঠ ছিল বলে জানায় জামায়াত।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
গাইবান্ধা ভোটের অনিয়ম ‘সুষ্ঠু’ বলা ভোটকর্তারা ক্ষমা চাইলেন

গাইবান্ধা ভোটের অনিয়ম ‘সুষ্ঠু’ বলা ভোটকর্তারা ক্ষমা চাইলেন

দেশের সার্বিক অবস্থা শোচনীয়: মির্জা ফখরুল

হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রীসহ ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হলো নিপুণকে

উত্তরাঞ্চলে ৪ দিনের সফর যাচ্ছেন তারেক রহমান, প্রশাসনকে অবহিত

ঘূর্ণিঝড় ‘ডানা’: বরিশালে বৃষ্টিতে জলাবদ্ধতা, লঞ্চ চলাচল বন্ধ

বেইলি রোডে অগ্নিকাণ্ড: পুলিশের মামলা, গ্রেপ্তার ৩

ইরানে চলমান বিক্ষোভে নিহত ২০০০: সরকারি কর্মকর্তার স্বীকারোক্তি

সাবেক আইজিপিসহ ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শিক্ষার্থী-ব্যবসায়ী দুই পক্ষেরই টার্গেট সাংবাদিক

শিক্ষার্থী-ব্যবসায়ী দুই পক্ষেরই টার্গেট সাংবাদিক