Wednesday , 22 October 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের দাবি করেছে: আসিফ নজরুল

প্রতিবেদক
Newsdesk
October 22, 2025 7:35 pm

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, তবে অন্তর্বর্তী সরকার যেন নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে, সেই দাবি করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক নানা ইস্যুতে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, বর্তমান সরকার নিরপেক্ষ ভূমিকা নিয়েই কাজ করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও অনৈক্য থাকায় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে জুলাই সনদ বাস্তবায়নের দিকে গেলে এই সংশয় কেটে যাবে।

তিনি আরও জানান, আগামী নির্বাচন সামনে রেখে জনপ্রশাসনের বিভিন্ন দিক এখন থেকে প্রধান উপদেষ্টা নিজেই ঘনিষ্ঠভাবে মনিটরিং করবেন।

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সেনাপ্রধানসহ সবার সহযোগিতা প্রশংসনীয়। তাদের সাবজেলে রাখার বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণরূপে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এ বিষয়ে মন্তব্য করার এখতিয়ার নেই।

এর আগে, মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারকে এখনই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে।

তিনি বলেন, ‘নির্বাচনের আগে প্রশাসন যে নিরপেক্ষ হবে, তা জনগণকে বোঝানো জরুরি।’

এ ছাড়া, সরকারের মধ্যে যদি কোনো দলীয় ব্যক্তি থেকে থাকে, তবে তাদেরও অপসারণের দাবি জানিয়েছে বিএনপি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসের গাড়িতে হামলা

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ : ‘আমার সাইফকে আইন্না দাও’—আগুনের পাশে নারীর আহাজারি

বিপদে সেনাবাহিনীর সহায়তা পেতে যোগাযোগ করবেন যেসব নম্বরে

অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে: ড. দেবপ্রিয়

‘২০২৫ সাল হবে হাসিনা ও আ.লীগের নেতাদের বিচারের বছর’

আগস্ট থেকে ১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার

দুর্গাপুরে ১৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ঢাবিতে  ছাত্রলীগ নেতার ছিনতাইয়ের অভিযোগ নিজেদের ৩ কর্মীর বিরুদ্ধে

প্রাথমিকে সশরীর ক্লাস ১ মার্চ থেকে

প্রাথমিকে সশরীর ক্লাস ১ মার্চ থেকে

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে : ডিএমপি কমিশনার