Monday , 23 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন

প্রতিবেদক
Newsdesk
December 23, 2024 5:25 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কমিশনে সাতজন সদস্য রাখা হয়েছে।

সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেওয়া অনুষ্ঠানে সাংবাদিকদের এ তদন্ত কমিশন গঠনের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছে। রোববার রাতে প্রধান উপদেষ্টা এতে সই করেছেন।

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেবো না। যারা অসুস্থ, শুধু তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছেন।’

এ সময় কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্তাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, যারা মুক্তিযোদ্ধাদের হেনস্তা করছে, তাদের আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কারাগার থেকে মুক্তি পেতেই নতুন মামলায় ইরানের দুই নারী সাংবাদিক

রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

ট্রেন চলাচল বন্ধে ভোগান্তিতে যাত্রীরা

বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৯ স্টেশনের পানি

মিয়ানমারে নিহতের সংখ্যা ছাড়াতে পারে হাজার : ইউএসজিএস

উদ্ধারকৃত চোরাই মালামাল বিক্রির অভিযোগে বিতর্কে বিএমপির দুই কর্মকর্তা

ভূমিসেবা স্বয়ংক্রিয়করণ যুগোপযোগী পদক্ষেপ : সিনিয়র সচিব

৯ মামলায় জামিন : নতুন মামলায় আবার গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী

নবীন ফ্যাশনকাণ্ডে ক্ষমা চাইলেন হাতিরঝিল থানার ওসি

দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৮৫ জন