Sunday , 1 June 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বৃষ্টিতে পশুর হাটে ক্রেতা কম, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

প্রতিবেদক
Newsdesk
June 1, 2025 11:09 pm

নিজস্ব প্রতিবেদক :

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। আগামী ৭ জুন (শনিবার) পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে রাজধানীর হাটগুলোতে দেশের বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে। তবে, কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ক্রেতার সমাগম অনেকটাই কম পশুর হাটগুলোতে। ফলে দুশ্চিন্তায় রয়েছেন ব্যাপারী ও পশু নিয়ে হাটে আসা খামারিরা।

রবিবার (১ জুন) রাজধানীর উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন কোরবানির হাটে গিয়ে দেখা গেছে, হাট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থানে রাখা হচ্ছে কোরবানির পশু। বৃষ্টির মধ্যে কাদা-পানি থেকে রক্ষা করতে বালু নিয়ে গরুর দাঁড়ানোর জায়গা উঁচু করা হয়েছে, ত্রিপল ও পলিথিন দিয়ে উপরে দেওয়া হয়েছে ছাউনি।

হাটে এখন পর্যন্ত কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, ময়মনসিংহ, মাদারীপুর ও ফরিদপুর থেকে ট্রাকে করে কোরবানির পশু এনেছেন কৃষক, খামারি ও ব্যাপারীরা। এক লাখ ২০ হাজার টাকা থেকে ৪ লাখ টাকা পর্যন্ত গরুর দাম হাঁকছেন তারা।

খামারি ও ব্যাপারীরা বলছেন, রবিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে পশু নিয়ে বিপাকে পড়তে হচ্ছে। টানা চারদিন ধরে বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার কারণে হাটে ক্রেতা সমাগম কম। আগামী দুই-তিন দিন পর কোরবানির পশু বেচাকেনা জমে উঠতে পারে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩ জুন থেকে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশু কেনাবেচা শুরু হবে। হাটে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে জাল নোট শনাক্তে বুথ বসানো হয়েছে।

হাটে পশু কিনতে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতবারের চেয়ে এবারের কোরবানির পশুর দাম বাড়তি। অতিরিক্ত দামের জন্য পছন্দের পশু কিনতে চলছে টানাপোড়েন। যে টাকার বাজেট নিয়ে তারা হাটে কোরবানির পশু কিনতে এসেছেন, সেই টাকার মধ্যে মনের মতো পশু মিলছে না।

বিক্রেতারা বলছেন, পশুখাদ্যের দাম দ্বিগুণ বাড়ায় বাড়তি দামে পশু বিক্র করতে হচ্ছে। গত বছরের তুলনায় ৫ থেকে ২০ হাজার টাকা বেশি দামে পশু বিক্রি করতে হচ্ছে।

বাসাবো কদমতলা থেকে বৃষ্টি ও কাদার মধ্যে হাটে গরু কিনতে আসা ব্যবসায়ী মোফাজ্জাল মিয়া বলেন, “বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে। ভালোভাবে গরু দেখা যাচ্ছে না।”

চুয়াডাঙ্গা থেকে গরু নিয়ে আসা ব্যাপারী সোরব আলী বলেন, “গত ৩০ মে ১৬টি গরু নিয়ে হাটে এসেছি। বৃষ্টির কারণে ক্রেতা খুবই কম। যারা গরু দেখতে আসছেন তারা দাম শুনে চলে যাচ্ছেন। গোখাদ্যের দাম অনেক বাড়তি, তাই এবার একটু বেশি দামে গরু বিক্রি করতে হচ্ছে।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের পাশে এই হাটের ইজারা পেয়েছে সিকদার কনস্ট্রাকশন। হাটের ইজারা মূল্য ধরা হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৭২ হাজার ৩৩৪ টাকা।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

এসপি মাসুদের কাছে দোযখ-জাহান্নামের সংজ্ঞা জানতে চাইলেন সন্ত্রাসী রায়হান

সাত কলেজের জন্য প্রশাসক, প্রধান দপ্তর হবে ঢাকা কলেজে

পড়তে না চাওয়া সত্ত্বেও মাদ্রাসায় ভর্তি, পালানোর চেষ্টায় ভবনের কার্নিশে শিশু

পলকের স্ত্রীর ২৮ বিঘা জমি জব্দ, ১৯ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

নিঃশর্ত ক্ষমা চাইলেন আইজি প্রিজন্স ও সুরক্ষা সচিব

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম গ্রেপ্তার

টেকনাফে এসেছে মিয়ানমারের প্রতিনিধিদল, চলছে পতাকা বৈঠক

টেকনাফে এসেছে মিয়ানমারের প্রতিনিধিদল, চলছে পতাকা বৈঠক

সিপিপি’তে দুর্নীতির বরপুত্র আহমাদুল হক

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সর্তক অবস্থানে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত: চিফ প্রসিকিউটর