Saturday , 28 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ভারতে সীমান্ত সম্মেলন নিয়ে যা জানাল বিজিবি

প্রতিবেদক
Newsdesk
December 28, 2024 4:47 pm

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ‘সীমান্ত সম্মেলন’ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে এক পোস্টের মাধ্যমে বিজিবির ভেরিফায়েড ফেসবুকে পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, চলতি বছর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক সীমান্ত সম্মেলন হচ্ছে না, যা বিজিবির নজরে এসেছে। এমন সংবাদটি অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

এর পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, গত নভেম্বর মাসে ভারতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে উভয় দেশের সম্মিলিত সিদ্ধান্ত ও সমন্বয়ের মাধ্যমে সম্মেলনটি ৩ মাস পিছিয়ে আগামী ফেব্রুয়ারিতে পুনর্নির্ধারণ করা হয়েছে।

সবশেষে বলা হয়, এ বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সম্মেলনের গুরুত্ব সম্পর্কে অবগত রয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

প্রার্থীদের হলফনামার তথ্য অল্প সময়ে যাচাই করা কঠিন: দুদক চেয়ারম্যান

আবারও বিশ্বকাপে শাকিরা: ‘দাই দাই’ গানে এবার সঙ্গী বার্না বয়

যেসব দলের জামানত থাকবে না, তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: খোকন

আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গুলশানে ‘ভবন থেকে পড়ে’ স্পেনের কূটনীতিকের মৃত্যু

সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধ হয়নি: নাহিদ ইসলাম

সততা ও পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে সব ক্লাস-পরীক্ষা ‘স্থগিত’ করল ঢাকা কলেজ কর্তৃপক্ষ

মধ্যরাতে সব ক্লাস-পরীক্ষা ‘স্থগিত’ করল ঢাকা কলেজ কর্তৃপক্ষ

যানজট এড়াতে এইচএসসি পরীক্ষার্থীদের আগেভাগে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ

শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ