Monday , 13 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির তদন্ত হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
July 13, 2026 6:33 pm

‎নিজস্ব প্রতিবেদক : 

মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে অর্থ লোপাটে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। ইসলামের নামে, মসজিদের নামে তারা যা করেছে, সেটা গর্হিত কাজ। মডেল মসজিদের প্রকল্প ব্যয় ১৩ কোটি থেকে ২১ কোটিতে কীভাবে গেল তা মসজিদওয়ারী তদন্ত পরিচালনার জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে। এর মধ্যে সরকারের অন্যান্য সংস্থাও জড়িত হতে পারে।

আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলের সংসদ সদস্য (নোয়াখালী-২) জয়নুল আবদীন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইনের (কায়কোবাদ) পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে প্রশ্নের জবাব দেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

জয়নুল আবদীন ফারুক সম্পূরক প্রশ্নে বলেন, ‘বিগত ১৬ বছরে মডেল মসজিদের নামে ১৩ কোটি থেকে ২১ কোটি টাকা পর্যন্ত বাজেট হয়েছে। এ বিষয়গুলো তদন্ত করা দরকার। এত টাকার অপচয় হয়েছে। এখন নতুন মসজিদের দরকার নেই। যারা অতীতে ১৩কোটিকে ২১ কোটি করেছে, সেই সব মসজিদ ভেঙে পড়েছে। আমার সেনবাগের মডেল মসজিদে প্রবেশ করা যায় না, পানি পড়ে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা হবে কিনা তা জানতে চাই।’

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘সেনবাগের যে অবস্থা—আমার দুর্গাপুরের অবস্থা আরও ভয়াবহ। সামনে বিরাট বড় পুকুর, এর পেছনে মডেল মসজিদ, একটা ব্রিজ করে মডেল মসজিদে যেতে হবে। স্থানীয় লোকজন নাম দিয়েছে তাজমহল। মসজিদের সামনে বিরাট আকারে পুকুর থাকায় মানুষ নাম দিয়েছে দুর্গাপুরের তাজমহল। এটাতে প্রবেশ করতে ব্রিজ করতে হবে।’

জবাবে ধর্মমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে অর্থ লোপাটের বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। আমি বলছি না পদ্মাসেতুর মত দুর্নীতি এখানে হয়েছে। তবে ইসলামের নামে, মসজিদের নামে তারা যা করেছে, সেটা গর্হিত কাজ। মডেল মসজিদ অত্যন্ত ভালো উদ্যোগ। কিন্তু মডেল মসজিদের জন্য প্রকল্প ব্যয়ের প্রাক্কলন যথাযথ হয়েছে কিনা, সেটা যুক্তিসম্মত প্রশ্ন। ১৩ কোটি ব্যয় ২১ কোটিতে বৃদ্ধি হয়েছে।,

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেবপ্রিয় ভট্টাচার্য সাহেবের যে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে—তাতে বলা হয়েছে মেগা দুর্নীতির জন্য মেগা প্রকল্পের জন্য মেগা বাজেট নেওয়া হয়েছে। সেখানে পাঁচ বছর থেকে সাত বছর পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। প্রাক্কলিত ব্যয়ের কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। দুর্নীতি করার জন্য প্রাক্কলনের মধ্যে আগে ঢুকেছে। তারপরে দুর্নীতি হয়েছে, সময় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি হয়েছে। এখন ১৩ কোটি থেকে ২১ কোটিতে কীভাবে গেল, মডেল মসজিদের প্রকল্প ব্যয়, কতটি মডেল মসজিদ ছিল, সেটা মসজিদওয়ারী তদন্ত পরিচালনার জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেব। এর মধ্যে সরকারের অন্যান্য সংস্থাও জড়িত হতে পারে। এটা খুবই ন্যায্য প্রশ্ন।’

নরসিংদী-১ আসনের খায়কুল কবির খোকনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী চার হাজার ৬৮৩ জন ইমাম, চার হাজার ৩১২ জন মুয়াজ্জিন, তিন হাজার ৭৮৪ জন খাদেম, ৫৮৬ পুরোহিত, ৪২২ জন সেবাইত, ৯৫ জন বৌদ্ধ অধ্যক্ষ ও ৬৭ জন বৌদ্ধ উপাধ্যক্ষসহ ১৩ হাজার ৯৪৯ জনের অনুকূলে সম্মানী দেওয়া হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের চলমান কর্মসূচির আওতায় আনা হবে।’

চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফজ্জল হোসাইনের (কায়কোবাদ) পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে নিবন্ধিত ওয়াক্ফ সম্পত্তির পরিমাণ ৫ লাখ ৩৭ হাজার ৫৫০ দশমিক ৯৮ একর। এর মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে এ পর্যন্ত ২৭ দশমিক ৫৩ একর ওয়াক্ফ সম্পত্তি উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রোজার আগে চিনির দাম বাড়ল কেজিতে ২০ টাকা

চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র‍্যাব, শিগগির অভিযান

মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী বিখ্যাত অনুসন্ধানী সাংবাদিক জন পিলজার আর নেই

উপদেষ্টাদের লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে বিদায় দিতে চাই: গয়েশ্বর

শাহজালাল বিমানবন্দরে ৪৫ কোটি টাকার সোনা আটক

‘প্রেম পুকুর’ ধারাবাহিকে শেলী আহসান ও সানজিদা কানিজ

দ্বাদশ নির্বাচনের বিজয়, গণতন্ত্রের বিজয়: প্রধানমন্ত্রী

সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ প্রধান উপদেষ্টার