Tuesday , 22 July 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

মাইলস্টোনে হতাহতের তথ্য গোপনের দাবি অপপ্রচার: প্রেস উইং

প্রতিবেদক
Newsdesk
July 22, 2025 3:16 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের তথ্য গোপন করার দাবি অপপ্রচার বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে এক বিবৃতিতে এই কথা জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, ‘রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। নিহতদের প্রত্যেকের নাম-পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে।

যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না, সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। এর পাশাপাশি, ঢাকার কয়েকটি হাসপাতালে এ ঘটনায় আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে, এ দাবি সঠিক নয়। এ মর্মান্তিক ঘটনায় আহত-নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার, সেনাবাহিনী প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে।

‘আমরা সবার প্রতি আহ্বান জানাই, এই দুর্ঘটনায় আপনার পরিচিত কেউ যদি নিখোঁজ থেকে থাকে, তবে অতি দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন, সেখানে একটি কন্ট্রোলরুম বসানো হচ্ছে। এর পাশাপাশি এখনো কেউ নিখোঁজ রয়েছে কি না তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি থেকে যাচাই করে দেখা হচ্ছে।’

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

রাজনৈতিক চাপে সঠিক তথ্য দিতে অসহায় ছিলেন কর্মকর্তারা: দেবপ্রিয়

রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের পাঁচ বছরের জেল

নির্বাচিত সরকারের সঙ্গে কার্যক্রম শুরুর ব্যাপারে আশাবাদী চীন: মির্জা ফখরুল

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার

অস্ত্র হাতে নয়, অন্ধকারে নয়, সরকার গঠন হবে ভোটে: শেখ হাসিনা

পূজায় জঙ্গি হামলার শঙ্কা নেই : আইজিপি

ব্রিকস সম্মেলনে অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ মোদির

ভুয়া প্রতিবেদনের জেরে সিঙ্গাপুরে যেতে পারছে না কয়েক শ’ দক্ষ শ্রমিক

পটুয়াখালী প্রেসক্লাবের নতুন সভাপতি কিবরিয়া সম্পাদক লিটু নির্বাচিত

শাহজালালসহ সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

Share via
Copy link