Tuesday , 4 August 2026 |
শিরোনাম:

সেন্টমার্টিনে পর্যটক নেই: আছে মিয়ানমার-থাইল্যান্ড থেকে ভেসে আসা প্লাস্টিক বর্জ্য

আসামি বিদেশে, আরেক ব্যক্তিকে হাজির করে জামিন জালিয়াতি : আইনজীবীসহ ২ জনের বিরুদ্ধে বিচারকের মামলা

সাংবাদিকদের স্বার্থে ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ইউএনওর বিরুদ্ধে অভিযোগ : স্কুলের রাস্তা দখলমুক্ত না করে ব্যক্তিমালিকানাধীন জমিতে রাস্তা নির্মাণ

জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ

এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে নিখোঁজ কিশোরী উদ্ধার

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মুজিব পরদেশী বন্দি কারাগারে

প্রতিবেদক
Newsdesk
August 4, 2026 11:12 pm

অপরাধচিত্র ডেস্ক: লোকসংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে চেক ডিজঅনার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ প্রদান করেন।
মামলার এজাহার অনুযায়ী, ১০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে ২০২২ সালে মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে মামলা দায়ের করেন ইদ্রিস আলী বিশ্বাস। এরপর ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত এই সংগীতজ্ঞকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেক সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন।
আদালত থেকে এ রায় ঘোষণার পর মুজিব পরদেশী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেই পরোয়ানার ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ গ্রেপ্তার করে তাকে।
এরপর এদিন তাকে আদালতে তোলা হলে পুলিশ কারাগারে আটক রাখার জন্য আবেদন জানায়। পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন জানিয়েছেন, এদিন আদালতে শুনানির সময় মুজিব পরদেশীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। বিপরীতে বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম গায়কের জামিনের বিরোধিতা করে বলেন, মামলার ব্যাপারে অবগত থাকার পরও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। এ জন্য তাকে জামিন দেয়া হলে বাদী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে জানানো হয়।
প্রসঙ্গত, মুজিব পরদেশীর প্রকৃত নাম মুজিবুর রহমান মোল্লা। আশির দশকে বাংলা লোকগীতি পরিবেশনার মাধ্যমে ব্যাপক খ্যাতি লাভ করেন তিনি। তার গাওয়া অসংখ্য গান জনপ্রিয়। উল্লেখযোগ্য- ‘কলমে নাই কালি’, ‘আমি বন্দী কারাগারে’, ‘সাদা দিলে কাদা’, ‘তোমায় আমি হলেম অচেনা’, ‘আমি কেমন করে পত্র লিখি’, ‘আমার মনের আগুন জ্বলে দ্বিগুণ’ ও ‘মন তোরে পারলাম না বুঝাইতে

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বাউফলে বিএনপির শোডাউনে ছাত্রলীগের হামলা, ১০ নেতাকর্মী আহত

নৈতিক পদস্খলন, অনৈতিক সম্পর্কসহ সম্পদ তছরুপের অভিযোগে শিবিরের পদ হারান আম্মার

সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭৩৬৪ শিক্ষার্থী : রোড সেফটি ফাউন্ডেশন

চ্যা‌লেঞ্জ উত্তর‌ণে আ.লী‌গে আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ডে

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

এবার খুলনায় এনসিপি নেতাকে গুলি

রাম মন্দির উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশে ৭১টি চিঠি দিয়েছে দুদক

পালিয়ে গিয়েও উসকানিমূলক কর্মকাণ্ড করছেন তারা: জামায়াত আমির