Wednesday , 28 August 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে গর্ভের সন্তানসহ মায়ের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
August 28, 2024 9:30 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছুরিকাঘাতে আহত সীমা আক্তার (২২) নামে এক নারী ও তার গর্ভে থাকা সাত মাসের সন্তান মারা গেছে।

গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) আহত হওয়ার পর রাতেই সীমার গর্ভের সন্তান মারা যায়, আর আজ বুধবার বিকালে মারা যান তিনিও।

যাত্রাবাড়ী শহিদ জিয়া স্কুল অ্যান্ড কলেজের পেছনে একটি বাসায় গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় অন্তঃসত্ত্বা মাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। সীমার বয়স ছিল ২২ বছর।

নিহতের বাবা ও ভাই জানান, মঙ্গলবার সন্ধ্যার পর বাবার বাড়ি গিয়েছিলেন সীমা। সেখানে বাসায় ঢোকার এক ব্যক্তি ভিতরে প্রবেশ করে এবং কোনও কিছু বুঝে উঠার আগেই সীমাকে ছুরিকাঘাত করে। তখন সে বলতে ছিল- আমি অন্তঃসত্ত্বা আমাকে মাইরেন না। কিন্তু ঘাতক তার কোনও কথা না শুনে উপর্যুপরি ছুরিকাঘাত করেই দ্রুত পালিয়ে যায়।

তারা জানান, ছুরিকাতের পর সীমা মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করছিলেন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভর্তির পর গাইনি বিভাগে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অস্ত্রোপচার করে গর্ভের সন্তান (পুত্র) বের করা হয়। কিন্তু কিছুক্ষণ পরই শিশুটি মারা যায়। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ছিলেন সীমা। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে তিনিও মারা যান।

তবে ঘাতক ব্যক্তিটি কে এবং কেন তাকে ছুরিকাঘাত করল সে ব্যাপারে কিছুই বলতে পারেননি সীমা।

ঘটনার সময় সীমার স্বামী ও তারা বাবা বাসায় ছিলেন না বলে নিহতের ভাই নাসির ও চাচাতো ভাই মোশাররফ জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহত নবজাতক ও তার মায়ের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নতুন বছরে অপুর তিন সিনেমা

পুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক থাকার অনুরোধ

টাঙ্গাইলে কালো জিরা চাষ শুরু

আইজিপির অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না পুলিশ কর্মকর্তারা

বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর রেখে আইন পাস

ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের পর সমর্থকদের মারামারি, আটক কয়েকজন

বিডিআর হত্যাকাণ্ডে দেশি-বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করা হবে: বৈঠক শেষে কমিশন প্রধান

আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না: উপদেষ্টা মাহফুজ

সরকারের সাফল্য দেখতে ‘অন্তর্দৃষ্টি’ দরকার: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

আফগানিস্তানে তীব্র তুষার ও বৃষ্টিতে অন্তত ৬০ জনের প্রাণহানি