Friday , 18 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

শিক্ষার উন্নয়নে স্থায়ী শিক্ষা কমিশন গঠনের দাবি

প্রতিবেদক
Newsdesk
October 18, 2024 6:16 pm

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষার উন্নয়নে স্থায়ী শিক্ষা কমিশন গঠনের দাবি জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা। তারা বলেছেন, স্বাধীনতার পর থেকেই শিক্ষাকে অবজ্ঞা করার যে প্রক্রিয়া শুরু হয়েছে তার ধারাবাহিকতা এখনও রয়েছে।

আজ ১৮ অক্টোবর শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘শিক্ষা ব্যবস্থা ও সংস্কার কোন পথে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলা হয়েছে। যেখানে পাশের দেশ শিক্ষার হাব তৈরি করেছে, সেখানে আমাদের ছেলে-মেয়েরা পড়তে যাচ্ছে। এতে করে দেশের ফরেন কারেন্সিও নষ্ট হচ্ছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে বিভিন্ন কমিশন গঠন হলেও কোনো শিক্ষা কমিশন গঠন হয়নি, যা দুঃখজনক। অথচ আমরা একটি পার্মানেন্ট শিক্ষা কমিশন আশা করেছিলাম। স্বাধীনতা পরবর্তী সময়ে বেশ কয়েকবার শিক্ষা কমিশন গঠন করা হলেও তা যথাযথ সুফল বয়ে আনতে পারেনি। আমরা চাই এই দফায় একটি শিক্ষা কমিশন গঠন হবে যারা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে শিক্ষা সংস্কারে কাজ করবে।

সাবেক প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের শিক্ষাখাতকে ঢেলে সাজানোর মতো শিক্ষক রয়েছে কিন্তু সেই শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। তিনি বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের বাজেট তৈরি করে ইউজিসিতে পাঠানো হয়, সে বাজেট সরকারের কাছে পাঠানো হয়। তারপর সরকার সে বাজেটটা বিশ্ববিদ্যালয়ে পাঠায়।

বক্তারা বলেন, বারবার শিক্ষার্থীদের গিনিপিগ বানানো হয়েছে। গত ১৫ বছরে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, সংশোধনের সুযোগ দিচ্ছি: এনসিপি

সড়কে শৃঙ্খলা ফেরাতে সবার সহযোগিতা চাই: বিআরটিএ চেয়ারম্যান

তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে ইসির চিঠি

বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে নেতৃত্ব দেওয়া যাবে না: বঙ্গবীর কাদের সিদ্দিকী

গাজীপুরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৪

‘শক্তিশালী অবস্থানে’ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার এখনই সময়: ইরানি প্রেসিডেন্ট

ওয়ানপ্লাস ওয়াচ ২: বাজারের সেরা স্মার্টওয়াচ

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত অর্ধশতাধিক

কেনিয়ায় ছাত্রাবাসে আগুনে হতাহতদের স্মরণে ৩ দিনের শোক

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপনের সিদ্ধান্ত