Thursday , 9 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি তার বক্তব্য প্রাসঙ্গিক না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
July 9, 2026 10:56 pm

অপরাধচিত্র ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের আদালত একজনকে সাজা দিয়েছে, সাজাপ্রাপ্ত আসামি, যিনি বাংলাদেশে বহু অন্যায়, অত্যাচার ও কুকর্ম করে বিদেশে পালিয়ে আছেন। তো এখানে শেখ হাসিনা কী বলছে, না বলছে ওনার বক্তব্য তো এখানে প্রাসঙ্গিক না, একেবারে প্রাসঙ্গিক না।’
গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের মধ্যে দেশে ফেরার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে এক সাংবাদিক জানতে চাইলে ৯ জুন বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী।
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তাঁকে ভারত থেকে ফেরত আনার প্রক্রিয়া চলমান বলে জানান প্রতিমন্ত্রী।
বর্তমান সরকার ক্ষমতায় এসেছে প্রায় পাঁচ মাস হয়ে যাচ্ছে, এখনো শেখ হাসিনাকে ফিরিয়ে আনার অগ্রগতি নেই, এখানে সফলতার ঘাটতি আছে কি না, সে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘দেখুন, এটাতে সময় লাগে। আমরা প্রক্রিয়াটা চলমান রেখেছি, প্রক্রিয়া শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। তার মধ্যে বাংলাদেশের নির্বাচন হয়েছে, নতুন সরকার গঠন হয়েছে, সরকার আসার পরে প্রক্রিয়াটি আবার সচল হয়েছে। সেখানে কূটনীতির কোনো ঘাটতি নেই, চলমান আছে।’
শেখ হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা নিয়ে ওনারাও কাজ করছেন। প্রক্রিয়াটা চলমান আছে।
সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর ক্ষেত্রে কোনো আইনি জটিলতা আছে কি না, এমন প্রশ্নে শামা ওবায়েদ বলেন, ‘আইনি জটিলতা আছে কি নাই, সেটা আমাদের আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা খুঁটিয়ে দেখবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে প্রক্রিয়া চালানো দরকার, সে প্রক্রিয়া আমরা চালাচ্ছি, সেটাতে কোনো ঘাটতি আমি দেখছি না।’
ফেরানোর প্রক্রিয়া চলমান থাকার কথা তুলে ধরে আরেক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ভারতের সরকারের সঙ্গে, ইন্টেরিমের সময় যে যোগাযোগটা শুরু হয়েছে, সেই কূটনৈতিক চ্যানেলে সেটা চলমান আছে। ওই প্রপার চ্যানেলে (যথাযথ মাধ্যমে) যখন বন্দী বিনিময় চুক্তির আওতায় বা একজন আসামিকে যখন ফেরত আনা হয়, যেই প্রটোকল আছে, যে নর্মস (রীতিনীতি) আছে, সে অনুযায়ী ওনাকে এনে এখানে বিচার করা হবে।
শেখ হাসিনাকে ফেরত এনে বিচার করা ‘বাংলাদেশের জনগণ চায়’ মন্তব্য করে শামা ওবায়েদ বলেন, এখানে যে অন্যায়গুলো হয়েছে, যেই দুর্নীতি হয়েছে, খুন-গুম হয়েছে, সেগুলোর একটি সুষ্ঠু, স্বচ্ছ বিচার বাংলাদেশের মাটিতে হবে।
‘রদবদল চলমান প্রক্রিয়া’ : পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদে রদবদল প্রসঙ্গে জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে পরিবর্তন হবে, রদবদল হবে, নতুন লোক আসবে, সেটা তো চলমান প্রক্রিয়া। এটা তো কোনো নতুন কিছু না।
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার থেকে একটা স্টেটমেন্ট (বিবৃতি) যাবে, সরকার থেকে প্রকাশ করা হবে, তখনই আপনারা জানতে পারবেন, কেন, কোথায়, কীভাবে, কোন কারণে রদবদল হচ্ছে। কাজেই, এটা চলমান প্রক্রিয়া।’
দেশের প্রতি আন্তরিকতা, ব্যক্তির দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে যেকোনো মন্ত্রণালয়ে নিয়োগ ও রদবদল করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ইউনূসের প্রথম একনেক সভা: অনুমোদন ৪ প্রকল্পের

ধর্ষণে যাবজ্জীবন সাজার আসামি ২১ বছর পর গ্রেপ্তার

আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে পুলিশ : আইজিপি

আগামী নির্বাচনেই তত্ত্বাবধায়ক সরকার আনার সুযোগ নেই: নাহিদ

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আগামীকাল

শিক্ষককে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদের প্রতি নির্দেশ

৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ, নাসা গ্রুপের নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা

একনেকে ছয় হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সংবলিত ১০ প্রকল্পের অনুমোদন

তৃষার বাড়িতে বোমা হামলার হুমকি

কোনো অনুমোদনহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

Share via
Copy link