Thursday , 13 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সচিবালয় ও যমুনার আশপাশে মিছিল–গণজমায়েত নিষিদ্ধ

প্রতিবেদক
Newsdesk
March 13, 2025 12:42 pm

নিজস্ব প্রতিবেদক :

সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং শাহবাগ মোড়সহ রাজধানীর বেশ কিছু এলাকায় সভা–সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার থেকেই এ নির্দেশনা কার্যকর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৩ মার্চ বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোড) যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

সর্বশেষ - রাজনীতি