Wednesday , 23 April 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সাবেক প্রতিমন্ত্রী মাহবুব ও স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

প্রতিবেদক
Newsdesk
April 23, 2025 5:12 pm

নিজস্ব প্রতিবেদক :

৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়) ও সাবেক সংসদ সদস্য মো. মাহবুব আলী এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ এপ্রিল) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানায়, মাহবুব আলী দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৪৮ লাখ ৯১ হাজার ৭১৮ টাকা মূল্যের সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন।

অপর মামলায় তার স্ত্রী শামীমা জাফরিন স্বামীর সহযোগিতায় ও অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ৩ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৭৭৭ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন, যা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাহবুব আলীর স্থায়ী ঠিকানা হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উকিলপাড়া গ্রামে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার

নওগাঁয় মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭ দশমিক ৫

সততা ও পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতারণায় অর্জিত অর্থ-সম্পদ ফ্রিজ করা হবে: সিআইডি প্রধান

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আদালত অবমাননার মামলা : শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড

মাজারে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

এনবিআরের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক

বুয়েটছাত্র ফারদিনকে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক