শনিবার , ১২ জুলাই ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠিয়েছে ডব্লিউএইচও: হেলথ পলিসি ওয়াচ

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১২, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট :

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (এসইএআরও) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ। শুক্রবার হেলথ পলিসি ওয়াচ এর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করার চার মাস পর এ পদক্ষেপ নেওয়া হলো।

ডব্লিউএইচও মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস একটি সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের জানান, সায়মা ওয়াজেদ শুক্রবার থেকে ছুটিতে থাকবেন। সংস্থাটির সহকারী মহাপরিচালক ডা. ক্যাথারিনা বোহেম তাঁর স্থলাভিষিক্ত হবেন। বোহেম মঙ্গলবার নয়াদিল্লিতে এসইএআরও দপ্তরে যোগ দেবেন।

সায়মা ওয়াজেদ ২০২৪ সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। অভিযোগ রয়েছে, এ পদে সায়মার নিয়োগ পাওয়ার জন্য তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব খাটিয়েছেন। হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদন অনুসারে এর পরিপ্রেক্ষিতে দুদক চলতি বছরের জানুয়ারিতে তদন্ত শুরু করে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ধানমন্ডির ল্যাবএইডের সামনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিকাণ্ড

বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলম ও এমডি আনভীরের বিরুদ্ধে মামলা

সারা দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৪ দিনের রিমান্ডে

বাংলাদেশের শ্রম খাতের অগ্রগতি যুক্তরাষ্ট্রকে জানানো হবে : বাণিজ্য সচিব

৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত

নরসিংদীতে স্বামীর দেওয়া আগুনে স্ত্রী-সন্তানসহ দগ্ধ ৫

বাংলাদেশকে সাড়ে ১০ হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

সিলেটে এক এলাকা থেকেই আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার

৯ মাসের জন্য বন্ধ হলো সেন্টমার্টিন ভ্রমণ