Monday , 4 November 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সারদায় পুলিশের আরও ৫৮ এসআইকে অব্যাহতি

প্রতিবেদক
Newsdesk
November 4, 2024 5:55 pm

নিজস্ব প্রতিবেদক :

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৮ জন উপ-পরিদর্শক (এসআই) ক্যাডেটকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সারদা পুলিশ একাডেমিতে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত আরও ৫৮ জন উপ-পরিদর্শক (এসআই) ক্যাডেটকে শৃঙ্খলা ভঙ্গের কারণে অব্যাহতি দেওয়া হয়েছে।

সারদা পুলিশ একাডেমি সূত্রে জানা যায়, গত মাসে প্রশিক্ষণরত ৫৯ জন উপ-পরিদর্শককে (এসআই) শোকজ করা হয়। প্রশিক্ষণ ক্লাসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তাদের এই নোটিশ দেওয়া হয়। এর মধ্যে ৫৮ জনকে অব্যাহতি দেওয়া হলো।

এর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৪০তম ক্যাডেট ব্যাচের ২৫২ জন এসআইকে অব্যাহতি দিয়েছিল সরকার। গত ২১ অক্টোবর একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়।


সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী আমলে জলবায়ু প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি

পেঁয়াজ-মুরগি-ডিমের দাম বেড়েছে, স্বস্তি নেই কাঁচাবাজারে

প্রথম চালানে ভারতে গেল আট হাজার কেজি ইলিশ

প্রথম চালানে ভারতে গেল আট হাজার কেজি ইলিশ

কক্সবাজারের সাবেক ডিসি কারাগারে

রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান: জাতিসংঘে শামা ওবায়েদ

গণহত্যাকারীদের ক্ষমা করার অধিকার কারও নেই: জামায়াত আমির

৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন না দেয়ায় সংবিধান লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা: মাহবুব উদ্দিন খোকন

পাঁচ বিসিএসে ১৮ হাজারের বেশি নিয়োগ দেবে সরকার

সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গণঅভ্যুত্থানের ৬৫ হত্যাসহ ১১৩ মামলার তদন্তে সিআইডি