Friday , 15 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সারা দেশে বিশেষ অভিযান গ্রেপ্তার ১৯৯১

প্রতিবেদক
Newsdesk
August 15, 2025 4:45 pm

নিজস্ব প্রতিবেদক :

সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে মোট ১৯৯১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৬৬ জন এবং অন্যান্য ঘটনায় ৮২৫ জনকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), মিডিয়া অ্যান্ড পিআর শাখার এ.এইচ.এম. শাহাদাত হোসেন।

শাহাদাত হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৬৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার আরও ৮২৫ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৯৯১ জনকে।

অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে, শটগানের ৯ রাউন্ড গুলি, ৬টি চাপাতি, ২টি দা, ছুরি ৮টি, চাইনিজ কুড়াল ১টি, কার্তুজ ১৩টি, ছোরা ৪টি, হাসুয়া ১টি, সামুরাই কিরিছ ১টি।

সর্বশেষ - রাজনীতি