Sunday , 4 January 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান : ইসি সানাউল্লাহ

প্রতিবেদক
Newsdesk
January 4, 2026 10:28 pm

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান শুরু করতে যাচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোববার (৪ জানুয়ারি) কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় তিনি এ তথ্য জানান।

মো. সানাউল্লাহ বলেন, ‘এখন থেকে যৌথবাহিনীর অপারেশন সারা দেশে শুরু হবে। নির্বাচন কমিশনে সকল বাহিনী প্রধানদেরকে নিয়ে এরইমধ্যে মিটিং হয়েছে। এ বিষয়ে সকল হেডকোয়ার্টার অবগত।’

তিনি বলেন, যৌথবাহিনীর অভিযানের তিনটি মূল লক্ষ্য হবে।
১, অবৈধ অস্ত্র উদ্ধার। নির্বাচন সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে, সেগুলো উদ্ধার করা। যেগুলোকে উদ্ধার করা সম্ভব না, সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহৃত না হয়।

২. চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা।
৩. নির্বাচনকেন্দ্রিক দল এবং প্রার্থীর যে আচরণবিধি আছে, সেই আচরণবিধির বড় কোন ব্যত্যয় ঘটলে তা যৌথবাহিনী দেখবে।

রেহিঙ্গাদের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে তিনি আরও বলেন, ‘ক্যাম্পগুলো সিল করে দিতে হবে। স্থল সীমান্ত ও সাগরপথেও নজরদারি বাড়াতে হবে। যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা এগুলো ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।’

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে ব্যবসায়ীর ওপর দুর্ধর্ষ হামলা ও চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ৪

১০ আগস্ট খসড়া ও ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

১০ লাখের চুক্তিতে কিডনি নিয়ে দেওয়া হলো ৫০ হাজার, পাচারকারী চক্রের বিরুদ্ধে মামলা

বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

ধর্ষণ নিয়ে বক্তব্য : ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

চ্যাম্পিয়নদের বরণে মাদ্রিদে রাজকীয় আয়োজন

২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির তদন্ত চলছে: তথ্যমন্ত্রী

১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগির

আগামী নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে: দুলু

শপথ নিলেন নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী