Thursday , 2 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সালিশি বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
Newsdesk
July 2, 2026 10:53 am

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর আদাবর থানাধীন এলাকায় বিশ্বকাপ ম্যাচের জয় উদযাপন নিয়ে বাগ্‌বিতণ্ডা জেরে সালিশি বৈঠক চলাকালে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত আবুল বাসার বাদশা (৩০) আদাবর থানার নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইউনিট সভাপতি মো. সাদ্দাম (৩৫)।

বুধবার (১ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, ফিফা বিশ্বকাপে ব্রাজিলের ফুটবল ম্যাচ দেখার পর নবোদয় হাউজিং এলাকায় কয়েকজন যুবক ঢোল বাজিয়ে উল্লাস করছিল। এ সময় আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের সঙ্গে নবোদয় বাজারের ব্যবসায়ী মজনুর ছেলে রিপনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রিপনকে চড়-থাপ্পড় মারার ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এর জেরে বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিরোধ মীমাংসার জন্য নবোদয় বাজারে রঞ্জুর দোকানে একটি সালিশের বৈঠক বসে। বৈঠক চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক বাদশার হাত, পা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন।

আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ব্রাজিলের খেলার দিন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার মীমাংসার জন্য বুধবার রাতে সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে দুইজন বিএনপি নেতাকে কুপিয়ে আহত করা হয়েছে। পরবর্তীতে ঢাকা মেডিকেলে বাদশা মারা যান। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহত বিএনপি নেতা আবুল বাসার বাদশার বাবার নাম আব্দুল গফুর। তার বাড়ি ময়মনসিংহ নান্দাইল উপজেলার পূর্ব দলিলাহ গ্রামে। বর্তমানে নবোদয় হাউজিং বি-ব্লক ১নং রোডের বাসায় বাস করতেন তিনি। আহত ইউনিট সভাপতি ‎সাদ্দামের বাবার নাম আব্দুল মালেক। তার বাড়ি কিশোরগঞ্জের তারাইল থানায়। বর্তমানে নবোদয় হাউজিং ২ নং রোডের আনসার গলিতে বসবাস করেন তিনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন

আইনজীবী সমিতি নির্বাচনে সহিংসতার মামলায় গ্রেপ্তার ৫

চলতি সপ্তাহে তফসিল, ভোটের সময় বাড়বে ১ ঘণ্টা: ইসি সানাউল্লাহ

বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে সন্ধ্যায় আসছে চীনের মেডিকেল টিম

গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১৯ জনের নামে মামলা

রয়টার্সের প্রতিবেদন : নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান

ভিনিসিয়াসের সাথে চুক্তি নবায়নের পরিকল্পনা করছে রিয়াল

সাবেক এমপি সরওয়ার জাহান গ্রেফতার

কোরবানির পশুর হাটে জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ১০ নির্দেশনা

সাগর-রুনি হত্যা মামলা তদন্তে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট