Thursday , 30 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চাকরি

সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রতিবেদক
Newsdesk
July 30, 2026 2:15 pm

অপরাধচিত্র প্রতিবেদন : অন্তঃসত্ত্বা মায়েদের সিজার করার ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

৩০ জুলাই বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীর নিপসমে, গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, সন্তানদেরকে মায়েদের শালদুধ খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করতে হবে। ।

হামে মৃত্যুর জন্য শিশুদের পুষ্টির অভাব উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সময়গুলোতে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ছিল না। তবে এখন হচ্ছে, কারণ বাচ্চারা শালদুধ খেতে পারে না। মায়েরা শিশুদের ঠিকমতো দুধ খাওয়ায় না। এমনকি শিশুরা সুষম খাবার পায় না। সেজন্য এগুলো প্রতিরোধ করতে হবে।

তিনি আরও বলেন, রোগাক্রান্ত মানুষের শেষ ভরসা চিকিৎসক। চিকিৎসকের আন্তরিক আচরণ ও ভালো কথা অনেক ক্ষেত্রেই রোগীকে মানসিকভাবে সুস্থ হতে সহায়তা করে। আল্লাহ চিকিৎসকদের বিশেষ মেধা ও যোগ্যতা দিয়েছেন।

দেশে যক্ষ্মা (টিবি) রোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নে চিকিৎসকদের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

তিনি জানান, স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে উপজেলা পর্যায়ে ১০টি করে ডায়ালাইসিস মেশিন সরবরাহ এবং সেখানেই ফিজিওথেরাপি সেবা চালুর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ভোলায় গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন

বিএসএমএমইউতে ১৫ ঘণ্টার অস্ত্রোপচারে আলাদা হল শিশু নুহা ও নাভা

সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে : প্রধানমন্ত্রী

আমরা অর্থনীতিকে টিকিয়ে রাখার লড়াই করছি: মির্জা ফখরুল

এবারের নির্বাচন ইতিহাসের নতুন অধ্যায় হবে: কৃষিমন্ত্রী

বিএনপির প্রার্থী তালিকা থেকে ১ জনের নাম স্থগিত

ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৯

পুরো দেশটাই যেন অগ্নি ঝুঁকিতে: জিএম কাদের

সরকারের বিভিন্ন সংস্থার ধীরগতি বিনিয়োগে বড় বাধা: ফখরুল

বেক্সিমকোর ৩ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ