Sunday , 5 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সিনিয়র সহকারী সচিব হলেন ১৫ জন

প্রতিবেদক
Newsdesk
January 5, 2025 3:15 pm

নিজস্ব প্রতিবেদক :

সিনিয়র সহকারী সচিব পদে ১৫ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। সহকারী সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়।

রোববার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা জানানো হয়েছে।

সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন: রেল মন্ত্রণালয়ের সহকারী সচিব দুলাল মিয়া, ধর্ম মন্ত্রণালয়ের তফিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের ফারুক হোসেন, সরকারী কর্ম কমিশন সচিবালয়ের মোল্লাহ মোস্তাহিদুর জামান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সালমা আকতার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ফারুক আলম, পরিকল্পনা বিভাগের মাহতাব হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মানিক উদ্দিন, শ্যামা পদ বিশ্বাস, পরিকল্পনা বিভাগের হাবিবুর রহমান, হারাধন চন্দ্র সরকার, শিল্প মন্ত্রণালয়ের কাঞ্চন বিকাশ দত্ত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শাহানারা খানম এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ফারুক আহম্মদ খান।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত