Friday , 11 September 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সুবিধা থাকার পরও বেসরকারিতে করাতে হয় টেস্ট, ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
September 11, 2026 10:13 pm

নিজস্ব প্রতিবেদক :

রোগ নির্ণয়ে টেস্টের (পরীক্ষা-নিরীক্ষা) সুবিধা থাকা সত্ত্বেও রোগীদের বেসরকারি হাসপাতালে গিয়ে করাতে হয় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের। সরেজমিনে যার প্রমাণ পেয়েছেন স্বয়ং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। যা দেখে সংশ্লিষ্টদের ওপর ক্ষোভ ঝেড়েছেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) মুগদা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে এ চিত্র দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় খোঁজ নেন ডেঙ্গু নিয়ে ভর্তি রোগীদেরও।

এ সময় রোগীরা অভিযোগ করেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালের পরিবর্তে বাইরে থেকে করাতে হয়। সত্যতা পেয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সব সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করানো হচ্ছে, ফলে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। বিশেষ করে ডেঙ্গুর সব পরীক্ষা হাসপাতালে থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় মুগদা হাসপাতালকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। এরপরও রোগীরা সেবা থেকে বঞ্চিত হলে তা মেনে নেওয়া হবে না। এ ধরনের অনিয়ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির তদন্ত হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমিদস্যু ও সিন্ডিকেটের সাথে আপোষ নয়: মনিরুজ্জামান

নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভোটারদের অংশগ্রহণ: ইইউ রাষ্ট্রদূত

নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সরাসরি জাহাজ চলবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

সাবেক উপাচার্যের দুর্নীতি: রাবির ১১ শিক্ষককে দুদকে তলব

বিএনপির নির্বাচন বয়কটের আহ্বানে জনগণ সাড়া দিচ্ছে না : হানিফ

৫ সন্তানের মাকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

৫৩৬ শিক্ষাপ্রতিষ্ঠানে মশা নিধন অভিযান