Saturday , 30 December 2023 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৮৫০০ আনসার মোতায়েন

প্রতিবেদক
Newsdesk
December 30, 2023 5:57 pm


নিজস্ব প্রতিবেদক :

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৮ হাজার ৫০০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আনসার ব্যাটালিয়ন সদস্যদের গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে সারাদেশে মোতায়েন করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত নির্বাচনকালীন স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৫০টি প্লাটুন ৭৫০টি সেকশনে দায়িত্ব পালন করবেন।

নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত আনসার ব্যাটালিয়ন সদস্যরা রিটার্নিং অফিসারের পরিকল্পনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল/স্ট্রাইকিং/স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

একনেকে ছয় হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ফখরুল

ভৈরবে আবারও দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, নিহত ২

খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা

কিস্তিতে পণ্য নেওয়া মৃত ক্রেতার পরিবারকে লাখ টাকা দিল ওয়ালটন প্লাজা

জরিপের ফলাফলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক নাগরিক

নেপালে আকস্মিক বন্যা, নিহতের সংখ্যা বেড়ে ৩৩২

মধ্যরাতে সব ক্লাস-পরীক্ষা ‘স্থগিত’ করল ঢাকা কলেজ কর্তৃপক্ষ

মধ্যরাতে সব ক্লাস-পরীক্ষা ‘স্থগিত’ করল ঢাকা কলেজ কর্তৃপক্ষ

‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত সেনাবাহিনী প্রধান

হিজাব না পরে লাইভ কনসার্ট, গায়িকা গ্রেপ্তার