Tuesday , 24 December 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

স্ত্রীসহ সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদক
Newsdesk
December 24, 2024 9:14 pm

নিজস্ব প্রতিবেদক :

স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য্যসহ সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, স্বপন ভট্টাচার্য্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৪৮ লাখ ৭১ হাজার ১৫১ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। এ ছাড়া নিজের নামে ১৯টি ব্যাংক হিসাবে জমার পরিমাণ ৪১ কোটি ৬৪ লাখ ৮২ হাজার ৩৩৪ টাকা এবং উত্তোলনের পরিমাণ ৪০ কোটি ৩১ লাখ ৫৬ হাজার ৫৯৪ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। দুর্নীতি ও ঘুষ নেওয়ার মাধ্যমে পাওয়া এই অর্থ তিনি গোপন করার উদ্দেশ্যে এর রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করে মানিলন্ডারিংয়ের অপরাধ করেছেন।

অপর মামলার অভিযোগে বলা হয়েছে, স্বপন ভট্টচার্য্যের স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য্যের সঙ্গে পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ৩৯১ টাকার সম্পদ অর্জন করেন।

এ ছাড়াও তন্দ্রা ভট্টাচার্য্য ১০টি ব্যাংক হিসাবে ১০ কোটি ৩৬ লাখ ৩৫ হাজার ৫৮৩ টাকা জমা ও ৭ কোটি ৫০ লাখ ৭৭ হাজার ৬৪৯ টাকা উত্তোলন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে রূপান্তর, হস্তান্তর ও স্থানান্তর করে দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পৃক্ততা নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মনিরুল হকের জবানবন্দি: জিয়াউল আহসানের নির্দেশে বিডিআরের নজরুলসহ বেশকিছু হত্যার ঘটনা ঘটে

মিয়ানমারে বিস্ফোরণের শব্দে টেকনাফে অন্তত ২৫ ঘরে ফাটল

করতোয়া বাঁচাতে হাজার কোটির প্রকল্প : সেই নদীতেই ফেলা হচ্ছে বগুড়া সিটি করপোরেশনের বর্জ্য

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১৩২ বছরের রেকর্ড ভাঙলেন ডোনাল্ড ট্রাম্প

আজ পর্দা নামছে অমর একুশে বইমেলার

মামলার ভারে নুব্জ সাতক্ষীরার বিচার বিভাগ: জট কমাতে ‘এডিআর’ ও ‘লিগ্যাল এইড’-এ জোর

হিমালয় জয় করে দেশে ফিরলেন সাবিনারা, উষ্ণ সংবর্ধনা

হিমালয় জয় করে দেশে ফিরলেন সাবিনারা, উষ্ণ সংবর্ধনা

মাকে মারধর-শ্লীলতাহানি করায় ভাড়াটিয়াকে হত্যা, চার ভাই গ্রেফতার

কোনো বোঝাপড়ার নির্বাচন আমরা চাই না: জামায়াত আমির