শনিবার , ৯ মার্চ ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

স্বাস্থ্যবিধি মানলে ৬০ ভাগ কিডনি রোগ প্রতিরোধ সম্ভব

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৯, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করলে ৫০ থেকে ৬৯ ভাগ কিডনি রোগ প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবী স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির (ক্যাম্পস) চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ সামাদ।

শনিবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ক্যাম্পস আয়োজিত ১৯তম ‘কিডনি চিকিৎসায় সমঅধিকার, অর্জনে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মূলপ্রবন্ধ উপস্থাপনকালে এ কথা বলেন তিনি।

অধ্যাপক সামাদ বলেন, সবাই যদি কিডনি রোগের ব্যাপকতা, ভয়াবহতা, পরিণতি ও কারণ সম্পর্কে সচেতন থাকে এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করে, তাহলে ৫০ থেকে ৬০ ক্ষেত্রে কিডনি বিকল প্রতিরোধ করা সম্ভব।

প্রতি বছর ১ কোটি ৩০ লাখ লোক আকস্মিক কিডনি বিকল রোগে আক্রান্ত হয়, যার ৮৫ ভাগই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে। উন্নত দেশেও কিডনি বিকলের চিকিৎসা করতে গিয়ে সরকার হিমশিম খাচ্ছে জানিয়ে অধ্যাপক সামাদ আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে, ২০৪০ সালের মধ্যে ৫০ লাখের বেশি কিডনি বিকল রোগী সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করবে। বর্তমানে ৮৫ কোটির অধিক লোক দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত। দুঃখজনক হলেও সত্য এরমধ্যে ৭৫ কোটি রোগী জানে না যে কিডনি রোগ নীরবে তাদের কিডনি নষ্ট করে চলেছে।

গোলটেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন, অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, অধ্যাপক ডা. এ কে আজাদ খান প্রমুখ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিএনপি-জামায়াত সারাদেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে : ওবায়দুল কাদের

শেখ হাসিনা ও হা‌দি হত্যার আসামিদের ফেরত চাইল বাংলাদেশ

তিন সাংবাদিকদের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দলের ২ নেতা বহিষ্কার

পেট্রোল পাম্পগুলোতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিচ্ছে সরকার

আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু, তদন্ত কর্মকর্তা নিয়োগ : চিফ প্রসিকিউটর

‘শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শুল্কমুক্ত হচ্ছে ইলেকট্রিক বাস’

সবজিতে স্বস্তি, দাম বেড়েছে মুরগির

নতুন কর্মসূচি ঘোষণা করলো জামায়াত

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে কাজ করছে ইসি

ধানমন্ডির ২৭ নম্বর রোড এখন ‘শহীদ ফারহান ফাইয়াজ’ সড়ক