Monday , 4 December 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

৪৭ ইউএনওর বদলির অনুমোদন ইসির

প্রতিবেদক
Newsdesk
December 4, 2023 11:30 pm


নিজস্ব প্রতিবেদক :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।

সে নির্দেশনার আলোকে ৪৭ ইউএনওর বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমিশনের কাছে সুপারিশ করে। কমিশন তাতে অনুমোদন দিয়েছে। সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সোমবার (৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৪৭ ইউএনওর বদলির সুপারিশ এলে কমিশন তাতে অনুমোদন দেয়। আর ২০ জনের চিঠি এসেছে। মোট ২৫০ জনের বেশি ইউএনও বদলি হবে। এ ছাড়া ৩২০ জনের মতো ওসি বদলি করা হবে।

গেল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুই মন্ত্রণালয়কে সব থানার ওসি এবং সব ইউএনওকে বদলির নির্দেশনা দিয়ে প্রস্তাব পাঠাতে বলা হয়। এক্ষেত্রে যেসব থানার ওসির কার্যকাল ছয় মাস হয়েছে এবং যে ইউএনওদের কার্যকাল এক বছর হয়েছে, তাদের তালিকা আগে পাঠাতে বলা হয়েছিল।

এবারের সংসদ নির্বাচনে ২৯টি দল ও স্বতন্ত্র মিলিয়ে দুই হাজার ৭১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রবিবার)।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষিকর্মকর্তা নিহত

মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে নুসরাত ফারিয়াকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পেঁয়াজ-মুরগি-ডিমের দাম বেড়েছে, স্বস্তি নেই কাঁচাবাজারে

যৌন হয়রানির চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকা, কিশোর গ্রেফতার

আরও এক হত্যা মামলায় সালমান-আনিসুল-মামুন গ্রেফতার

রোববার থেকে কম দামে ইলিশ বেচবে সরকার

ষষ্ঠ উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৬.৪৫ শতাংশ: সিইসি

ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে

মানুষ স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে, এখন দেশ গড়ার পালা : প্রধানমন্ত্রী