Wednesday , 30 July 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
July 30, 2025 5:43 pm

নিজস্ব প্রতিবেদক :

আগামী ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) কর্তৃক ইস্যু করা চিঠিতে ২৯ জুলাই হতে ৮ আগস্ট পর্যন্ত ১১ দিনের বিশেষ অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা পুরো বাংলাদেশের নয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অভিযান। এটা সম্পর্কে ডিএমপি বিস্তারিত বলতে পারবে। তিনি বলেন, এই যে সংবাদ খোঁজার প্রয়োজনে আপনারা আমাকে ধরেছেন। একইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন উদ্যোগ নেয়া হয় বা অভিযান পরিচালনা করা হয়।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না। যেসব দেশের সঙ্গে আমাদের অন-অ্যারাইভাল ভিসার চুক্তি রয়েছে আমরা তাদেরকে অন-অ্যারাইভাল ভিসা দিচ্ছি। যাদের সঙ্গে চুক্তি নেই, তাদেরকে আমরা অন-অ্যারাইভাল ভিসা দেব না।

উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার একটা টিম আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিল। তারা পুলিশ সদর দফতরে পুলিশের সঙ্গে একটা কনফারেন্সে অংশগ্রহণ করবে। এসময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রংপুরের গঙ্গাচড়ার ঘটনায় দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত