Sunday , 1 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

৫ জেলায় বজ্রপাতে নারীসহ নিহত ৫

প্রতিবেদক
Newsdesk
June 1, 2025 11:15 pm

ডেস্ক রিপোর্ট :

দেশের পাঁচ জেলায় আজ রোববার বজ্রপাতে দুই নারীসহ পাঁচজনের মুত্যু হয়েছে । এর মধ্যে মানিকগঞ্জের ঘিওরে এক নারী, দিনাজপুরের হাকিমপুরে এক নারী, বাগেরহাটের শরণখোলায় প্রবাসী যুবক, বরগুনার আমতলীতে কৃষক ও সুনামগঞ্জের শাল্লায় একজনের মৃত্যু হয়। এসব ঘটনায় আহত হয়েছেন তিনজন।

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সাইংজুরী গ্রামে বজ্রপাতে যোগেশ সরকারের স্ত্রী সূর্য রানী সরকারের (৩২) মৃত্যু হয়েছে। আজ বিকেলে ছেলেকে নিয়ে বাড়ির পাশে ঘাস কাটতে গিয়েছিলেন তিনি। এ ঘটনায় আহত হয়েছে তাঁর ছেলে বাঁধন (১০), প্রতিবেশী মায়া রানী সরকার (৪০)। আহত দু’জনকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ছেলেকে নিয়ে সূর্য রানী বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটতে গেলে শুরু হয় প্রচণ্ড বৃষ্টি। এ সময় বজ্রপাত হলে তারা আহত হন। তাদের উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সূর্য রানীকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুরের হাকিমপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে তাসলিমা বেগম (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার খাটিয়াচড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা বেগম ওই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। অন্যদিকে একই গ্রামে আবু রাহাত সরকার (২৪) নামের এক যুবক বৃষ্টি শুরু হলে পাওয়ারটিলার ঢাকতে গিয়ে বজ্রপাতে আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার আগমুহূর্তে তাসলিমা মাঠ থেকে গরু আনতে যাচ্ছিলেন। বাড়ির কিছুটা দূরে পৌঁছালে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। অন্যদিকে, একই গ্রামেই রাহাত পাওয়ারটিলার ঢাকতে গেলে বজ্রপাতে আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে ইউনুস খান (২৬) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বলেশ্বর নদীতে গোসল করতে গেলে বজ্রপাতে আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ইউনুস খান রায়েন্দা গ্রামের সায়েদ খানের ছেলে।

বরগুনার আমতলীতে ঘাস কাটতে মাঠে গিয়ে বজ্রপাতে বেল্লাল খান (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে সদর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামে এ ঘটনা ঘটে। বেল্লাল ওই গ্রামের আতাহার খানের ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশের মাঠে ঘাস কাটার সময় আকস্মিক বজ্রপাত হলে বেল্লাল মাঠের পানির মধ্যে লুটিয়ে পড়েন। দূর থেকে দেখতে পেয়ে লোকজন তাঁকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জের শাল্লায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সেলিম মিয়া (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে। রোববার ভোরে উপজেলার আটগাঁও ইউনিয়নের মির্জাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সেলিম আটগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী

নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

টাঙ্গাইলে কালো জিরা চাষ শুরু

নানা সংকটে বেসরকারি বিশ্ববিদ্যালয় তবুও জমা ১১৪টি নতুন আবেদন

নানা সংকটে বেসরকারি বিশ্ববিদ্যালয় তবুও জমা ১১৪টি নতুন আবেদন

‘স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের’ দাবিতে অনশনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

গুজব রটিয়ে কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে: বিজিএমইএ

প্রধানমন্ত্রীকে মিশরের প্রেসিডেন্ট সিসির অভিনন্দন

ক্ষমতা হস্তান্তরে শিগগিরই রোডম্যাপ আসবে: পররাষ্ট্র উপদেষ্টা

‘সুযোগ নিয়েছে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা’