নিজস্ব প্রতিবেদক :
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী পদে নিয়োগ পাওয়া মো. আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিল করেছে সরকার।
রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় তার নিয়োগ আদেশ বাতিল করে। এরআগে গত ২৪ মার্চ আব্দুর রশীদ মিয়াকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এরআগে তিনি এলজিইডির প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে ছিলেন।
পরে অবসরে যান। তাকে এক বছরের জন্য প্রধান প্রকৌশলী পদে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।


















