Monday , 8 December 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থার তালিকা প্রকাশ ইসির

প্রতিবেদক
Newsdesk
December 8, 2025 6:51 pm

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়ে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংস্থাগুলোর নিবন্ধনের মেয়াদ থাকবে পরবর্তী ৫ বছর।

সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো.রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এ তালিকা ইসির ওয়েব সাইটে প্রকাশ করা ।

এতে বলা হয়েছে, গত ৬ নভেম্বর থেকে পরবর্তী ৫ বছর পর্যন্ত প্রথম ধাপের ৬৬ টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছে আর দ্বিতীয় ধাপের ১৫ টি পর্যবেক্ষক সংস্থাকে গত ৪ ডিসেম্বর থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হয়েছে।

এ পর্যবেক্ষক সংস্থাগুলো আগামী পাঁচ সকল ধরনের নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে জানায় নির্বাচন কমিশন।

 

সর্বশেষ - জেলার খবর