Tuesday , 30 June 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

প্রতিবেদক
Newsdesk
June 30, 2026 6:34 pm

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে এই বাজেট কার্যকর হবে। নতুন অর্থবছরের বাজেটে করব্যবস্থা, ভ্যাট, বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বেশ কিছু নতুন সিদ্ধান্ত ও পরিবর্তন অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে নতুন অর্থবছরের বাজেট পাস করা হয়।

এর আগে, সোমবার (২৯ জুন) কয়েকটি সংশোধনীসহ অর্থবিল পাস করে জাতীয় সংসদ। জাতীয় সংসদে পাস হওয়া সংশোধিত অর্থবিলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে।

একই সঙ্গে আবাসন খাতে কোনো প্রশ্ন ছাড়াই কালো টাকা বিনিয়োগের সুযোগ প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের করপোরেট করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাবও বাদ দেওয়া হয়েছে। অর্থবিল পাসের মাধ্যমে কর ও শুল্কসংক্রান্ত সব প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন সম্পন্ন হয়েছে।

এর আগে, গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট।

সর্বশেষ - রাজনীতি