Friday , 12 December 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু

প্রতিবেদক
Newsdesk
December 12, 2025 9:13 pm

নিজস্ব প্রতি‌বেদক :

জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এছাড়াও দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের পাশাপাশি গোয়েন্দা, র‌্যাবসহ সবাই কাজ করছে বলেও জানান তিনি।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উনার অবস্থা খুবই গুরুতর। ওসমান হাদীর ওপরে গুলি বর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আরও গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় ।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে হোটেলের বারে যুবক হত্যা, পুলিশ হেফাজতে মারা গেল অভিযুক্তও

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে – তারেক রহমান

ফিরে দেখা লিটল ম‍্যাগ আড্ডায় উঠে এল তিস্তাপারের মানুষের জীবন জীবিকার নানা আখ্যান

নতুন ভিসানীতির অনুমোদন দিল সরকার

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ঢাবি শিক্ষককে অব্যাহতির সুপারিশ

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ঢাবি শিক্ষককে অব্যাহতির সুপারিশ

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কামিন্স, নারীদের মধ্যে সেরা সিভার

সেহরির সময় অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল, নিহত বেড়ে ৩৪২

গতবারের চেয়েও এবার রোজায় পণ্যের দাম কম থাকবে: বাণিজ্য উপদেষ্টা

বিএনপিই প্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছিল: তারেক রহমান

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল