Tuesday , 21 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

আদালতের গারদখানা থেকে পালিয়ে যাওয়া আসামি আটক

প্রতিবেদক
Newsdesk
July 21, 2026 2:06 pm

অপরাধচিত্র প্রতিবেদক (গাজীপুর): গাজীপুরে আদালতের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ডাকাতিসহ বিভিন্ন ৩২ মামলার আসামি সম্রাটকে (২৭) আটক করেছে র‍্যাব। পালিয়ে যাওয়ার ১০ ঘণ্টার মধ্যে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকা থেকে ২০ জুলাই সোমবার রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার ইফতেখার আহমেদ জানান, সোমবার দুপুর ২টার দিকে গাজীপুর কোর্ট পুলিশের গারদখানার রিসিভ ডেস্কের সিরিয়ালে দাঁড়িয়ে ছিলেন সম্রাট। এ সময় হ্যান্ডকাফ খুলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় মামলা করেছেন সদর থানার এসআই মঞ্জুরুল ইসলাম।
কমান্ডার ইফতেখার বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এবং র‌্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে সম্রাটকে গ্রেপ্তার করে।
তাকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’
১৯ জুলাই রবিবার রাত ৯টার দিকে গাজীপুরের কুনিয়া মধ্যপাড়া এলাকার ৮ তলা ভবনের ভাড়াবাসা থেকে সম্রাটকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করে নগরীর সদর থানায় সোপর্দ করে ছিল র‌্যাব। তিনি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার তাত্তাপাড়া এলাকার দুলাল মন্ডলের ছেলে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ