Sunday , 24 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

প্রতিবেদক
Newsdesk
August 24, 2025 7:03 pm

জাফর আলম, কক্সবাজার প্রতিনিধি  :

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন।

রবিবার (২৪ আগস্ট) উখিয়ার ইনানীর হোটেল বেওয়াচে ‘টেক অ্যাওয়ে টু দ্যা হাই-লেভেল কনফারেন্স অন দ্যা রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক এ সম্মেলন শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে।সম্মেলনের প্রথম দিন বিকেলে বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন রোহিঙ্গা প্রতিনিধিরা। এতে যোগ দিয়েছেন ৪০টি দেশের প্রতিনিধি। আছেন জাতিসংঘসহ রোহিঙ্গা নিয়ে কাজ করা সব অংশীজন। তিন দিনের এই সম্মেলন থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের পথ খুঁজবেন তারা।

সোমবার (২৫ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্মেলনে যোগ দেবেন। আর শেষ দিন মঙ্গলবার (২৬ আগস্ট) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা।

তিন দিনের সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়াও আন্তর্জাতিক ফান্ড, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা ও রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুর ব্যাপারে জোর দেয়া হবে বলে জানা গেছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

যুবদলের সাবেক সভাপতি নীরবসহ ১০ নেতাকর্মীর কারাদণ্ড

গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ড. কামাল হোসেন

গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করছেন বুবলী

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

দর্শনা কেরু এন্ড কোম্পানিতে আওয়ামীলীগের আস্তানা তৈরিতে ব্যস্ত এম ডি রাব্বিক হাসান

পুলিশের ঊর্ধ্বতন ১৯ কর্মকর্তাকে বদলি, একজন ওএসডি

চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদানে আরও স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা হবে

আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় মালয়েশিয়া

‘চাঁদাবাজির’ প্রতিবাদে সড়কে মাছ ও বরফ ছিটিয়ে জেলেদের বিক্ষোভ

হাসিনাসহ বেশ কিছু আসামির তদন্ত কাজ প্রায় শেষ: চিফ প্রসিকিউটর