Saturday , 2 May 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
May 2, 2026 5:43 pm

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে তার ভাড়া বাসার তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের চাকরিচ্যুত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। তিনি আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার কন্যা এবং কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে স্বামী ও দুই সন্তান—দেড় বছরের ফারদিন এবং চার বছরের ফারিস্তাকে নিয়ে উর্মি ওই এলাকার আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় ওঠেন।

স্থানীয়দের দাবি, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ লেগে থাকত। শনিবার রাত দেড়টার দিকে স্বামী বাপ্পী থানায় খবর দেন যে, তার স্ত্রী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “ঘটনার পর স্বামী ও দুই সন্তানকে থানায় আনা হয়েছে। শিশুদের দেখভাল করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।”

 

সর্বশেষ - রাজনীতি