Monday , 28 April 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
April 28, 2025 3:09 pm

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে জেলার মুরাদনগর ও বরুড়া উপজেলায় পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

পুলিশ জানায়, মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। তবে, তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

অপরদিকে, বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামে বজ্রপাতে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ওই গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) ও আব্দুল বারেক মিয়ার নাতি সায়মন হোসেন (১৩)। তারা বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কয়েকজন শিশু মাঠে ঘুড়ি ওড়াচ্ছিল। এসময় বজ্রপাতে হলে দুই জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরুড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুর হক ও বাঙ্গুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

সাভারে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ পদে এমপি, তাঁর স্ত্রী ও ভাই: আইনি প্রশ্ন ও বিতর্ক

রাষ্ট্রপতি নির্বাচন কাল, মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ

নাশকতার মামলায় বিএনপি নেতা নীরবসহ ৭ জনের কারাদণ্ড

ভবন থেকে ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তার মৃত্যু

আদালতের প্রভাব খাটিয়ে জমি দখল ও হয়রানির অভিযোগ পটুয়াখালীর রেকর্ড কিপারের বিরুদ্ধে

১১ মাসে রেমিট্যান্স বেড়েছে ১৯৬ কোটি ডলার

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ৩০ জানুয়ারি

স্ত্রীসহ সাবেক এমপি নূর মোহাম্মদ ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সলিম উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

এবার ৪ দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

রাস্তা নির্মাণ কাজে ঠিকাদার ছাত্রলীগ নেতার নামে অনিয়মের অভিযোগ