Tuesday , 10 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

কুমিল্লায় বৈষম্যবিরোধী মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণ

প্রতিবেদক
Newsdesk
September 10, 2024 9:38 pm


কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভার স্থলে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা নগরীর টাউনহল মাঠে এই ঘটনা ঘটে।

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্পিরিটকে ধারণ করে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত হয় মতবিনিময় সভাটি।

শিক্ষার্থীদের অভিযোগ, এই সভা বানচালের জন্য এটা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ সময় মতবিনিময় সভার অতিথিরা কেউ উপস্থিত ছিলেন না।

প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, মতবিনিময় সভা শুরুর আগে হঠাৎ পশ্চিম পাশের একটি ভবনের পাশ থেকে কয়েকজন এসে একে একে তিনটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। এ সময় সভায় উপস্থিত শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ ও স্বেচ্ছাসেবকরা এসে ককটেলগুলোর পরিত্যক্ত অংশ উদ্ধার করেন।

পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি